নজরবন্দি ব্যুরোঃ আইপিএল শুরুর আগেই দুবাই থেকে ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন চেন্নাই সুপার কিংসের ভাইস-ক্যাপ্টেন সুরেশ রায়না। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইপিএলে তাঁর খেলার নিয়ে সংশয় দেখা দিয়েছে। কিন্তু বুধবার আইপিএলে ফেরার ইঙ্গিত দিলেন রায়না নিজেই।
আরও পড়ুনঃ ফের চিনের উপর ডিজিট্যাল অ্যাটাক ভারতের,পাবজি সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ।
এক সাক্ষাৎকারে রায়না বলেন, ‘ভারতে তাঁর ফিরে আসা সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। এটা বাতাসের মতো পরিষ্কার যে তাঁর এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই। এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল এবং আমাকে আমার পরিবারের জন্য ফিরে আসতে হয়েছিল। হোম ফ্রন্টে অবিলম্বে এমন কিছু বিষয় সমাধান করার দরকার ছিল।
সিএসকেও আমার পরিবার এবং মাহি ভাই (মহেন্দ্র সিং ধোনি) আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এটি ছিল একটি কঠিন সিদ্ধান্ত। সিএসকে এবং আমার মধ্যে কোনও সমস্যা নেই।’ অপর দিকে শ্রীনিবাসনের মন্তব্য নিয়ে তিনি বলেন ‘ উনি আমার পিতৃ তুল্য মানুষ, আমাকে তিনি নিজের ছোট ছেলের মত দেখেন, উনার মন্তব্যের ভুল ব্যাখ্যা কড়া হয়েছে।
আমি আরও ২-৪ বছর সিএসকে-র হয়ে খেলতে চায়। প্রসঙ্গত দুষ্কৃতি হামলায় কাকার মৃত্যু সংবাদ পেয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ভাইস-ক্যাপ্টেন। আর সেই দুষ্কৃতি হামলায় মঙ্গলবার মৃত্যু হয়েছে কাকা’র বড় ছেলের। পঞ্জাব পুলিশের তরফে রায়নার খুড়তুতো ভাইয়ের মৃত্যুর খবর জানানো হয়েছে। দুষ্কৃতিদের হামলায় সেদিন রাতেই বাড়িতে মৃত্যু হয় রায়নার কাকা’র।



