নজরবন্দি ব্যুরোঃ দেশে নিষিদ্ধ হল পাবজি অনলাইন গেম। একইসঙ্গে ব্যান করা হল আরও ১১৮টি চিনা অ্যাপ । মূলত সাইবার নিরাপত্তার কথা ভেবেই কেন্দ্র এই পদক্ষেপ করেছে বলে জানানো হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, চিনকে ভাতে মারতেই এই পথে হাঁটল ভারত।
আরও পড়ুনঃ ৩৫ হাজারের ও বেশি শূন্য পদে নিয়োগে করতে চলেছে রেল।
এর আগে দু’দফায় প্রায় ১৫০টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল সরকার।সরকারের তরফে বলা হয়েছে পাবজি সহ ১১৮ টি অ্যাপ নিয়ে একাধিক অভিযোগ ছিল আগে থেকেই। নির্দিষ্ট অভিযোগ ছিল এই অ্যাপ তথ্য চুরি ও ব্যবহারকারীদের উপর নজরদাররির কাজ করে।
এছারাও সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, PUBG-সহ ১১৮টি অ্যাপ ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছিল।” প্রসঙ্গত চিনের সাথে লাদাকে ভারতীয় সেনার উপর হামলা করে চিন সেনা আর সেই সামনাসামনি লড়ায়ে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন।
তার পর থেকেই চিনের আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠে দেশবাসী। আর এর পর থেকেই সরকার চিনের উপর অর্থনৈতিক পদক্ষেপ নিতে থাকে। বিভিন্ন বরাত হাত ছাড়া হতে থাকে চিনা কোম্পানি গুলির। টিকটক এর মতো জনপ্রিয় অ্যাপ ব্যান করা হয় ভারতে। এবার ফের আরও একবার সেই পথে হেঁটে চিন কে ভাতে মারার ব্যবস্থা করলো ভারত।



