৩৫ হাজারের ও বেশি শূন্য পদে নিয়োগে করতে চলেছে রেল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চাকরির বাজার ক্রমশ হ্রাস পাচ্ছে করোনা পরিস্থিতির কারণে। কাজ হারিয়ে বসে আছেন সাধারণ মানুষের একটা গোটা অংশ। বাড়ছে বেকারত্ব। ঠিক এমন সময় ভারতীয় রেল বোর্ড ঘোষণা করল ৩৫ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগের কথা। যারা কেন্দ্রীয় সরকারের চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন।

আরও পড়ুনঃ ডিজিটাল পঠন পাঠনের উদ্যোগ। রাজ্যে আরও একমাস বন্ধ থাকছে স্কুল।

ভারতীয় রেল বোর্ড জানান, ৩৫,২০৮ টি শূন্যপদে ‘ নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি’ তে নিয়োগ করা হবে। এর মধ্যে আবেদন করতে পারবেন ২৪,৬০৫ টি পদে স্নাতক শ্রেণীর ছাত্রছাত্রীরা ।আর এখনও পর্যন্ত স্নাতক না হওয়া ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন ১০,৬০৩ টি পদে।এই পদগুলিতে নিয়োগ এর পর মূল বেতন ছাড়াও থাকবে বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসার সুযোগ সুবিধা, পরিবহন ভাতা, পেনশন প্রকল্প এবং অন্যান্য আরো সুবিধা।

অনলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে যে যে পদগুলির জন্য, সেগুলি হল- ১. স্টেশন মাস্টার ২. ট্রেনস ক্লার্ক ৩. একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ৪. ক্লার্ক কাম টাইপিস্ট ৫. টাইম কিপার ৬. কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ৭. কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস ৮. গুডস গার্ড ৯. ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যে যে পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক শ্রেণীর ছাত্র ছাত্রী প্রয়োজন, তাদের হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক।

জেনারেলদের জন্য বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর, অন্যান্য শ্রেণি তথা ওবিসি দের ক্ষেত্রে বয়স সীমা ১৮ থেকে ৩৬ এবং এস সি/ এস টি তথা তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে বয়স সীমা ১৮ থেকে ৩৮ বছরের যেকোনো ব্যক্তি আবেদন করতে পারবেন ভারতীয় রেলের শূন্যপদ গুলিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত