Weather Update: বদল আসবে আবহাওয়াতে! আজ কোন কোন জেলায় স্বস্তির বৃষ্টি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরমে পুড়ছে বাংলা! সকাল থেকেই রোদের দাপট। তীব্র দাবদাহের মাঝে বদল আসবে আবহাওয়াতে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি সামান্য কমবে তাপমাত্রা। তবে নতুন সপ্তাহের শুরুতে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আরও পড়ুন: Horoscope: সপ্তাহান্তে এই পাঁচ রাশির প্রেমে বাধা আসতে চলেছে, জানুন রাশিফল

প্রসঙ্গত, ঝড় বৃষ্টির দাপট কাটিয়ে ফের বঙ্গে গরমের দাপট! সকাল হতে না হতেই দক্ষিণবঙ্গ সহ কলকাতায় রোদের তাপ প্রখর! এখন অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। সকাল থেকে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। পাশাপাশি সকাল থেকেই বঙ্গে তাপপ্রবাহ! অন্যদিকে মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পরবে একাধিক রাজ্যে। কিন্তু বঙ্গে সেইভাবে প্রভাব পরবে না মোকার। পাশাপাশি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছিল হাওয়া অফিস।

বদল আসবে আবহাওয়াতে, দক্ষিণের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা
বদল আসবে আবহাওয়াতে, দক্ষিণের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, শনি ও রবিবার পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও বৃষ্টি হবে কলকাতা-সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে। তবে নতুন সপ্তাহের শুরুতে অর্থাৎ সোম ও মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম- এই চার জেলায়।

বদল আসবে আবহাওয়াতে, দক্ষিণের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

তবে আগামী বুধ ও বৃহস্পতিবারে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিওবা আগামী সোমবার থেকে উত্তরের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শনিবার, সকাল কলকাতায় মূলত আকাশ পরিষ্কার। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

বদল আসবে আবহাওয়াতে, দক্ষিণের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

বদল আসবে আবহাওয়াতে, দক্ষিণের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত