ভারতীয় রেল (Indian Railway) বিশ্বের মধ্যে অন্যতম। প্রতিনিয়ত বহু মানুষ লোকাল (Local Train) কিংবা দূরপাল্লার ট্রেন ব্যবহার করেন যাতায়াতের জন্য। বেশ কিছু মানুষ রয়েছে যারা মাঝে সাঝে টিকিট কাটেন না। কখনও ইচ্ছাকৃত ভাবে আবার কখনও বাধ্য হয়ে। টিকিট বিনা ভ্রমণ অন্যায়! শাস্তিমূলক অন্যায়। তবে কখনও কোন মহিলা যদি টিকিট না কেটে ধরা পরে তাহলে তার ক্ষেত্রে নিয়মটা একটু অন্য হবে।



আরও পড়ুনঃ চলতি মাসেই শুরু হবে এসপ্ল্যানেড-হাওড়া ময়দানে মেট্রো পরিষেবা, চলছে পরিদর্শন
ভারতীয় রেলের নিয়ম অনুসারে, যদি কোন যাত্রী বিনা টিকিতে ট্রেনে সফর করতে গিয়ে ধরা পরে তাহলে তাকে পরবর্তী স্টেশনে নেমে পরতে হয়। কেউ নামতে না চাইলে বা তার সমস্যার কথা জানালেও তাকে বলপূর্বক নামিয়ে দেওয়া হয়। অনেক সময় এই কাজে হাত লাগায় আরপিএফ (RPF) বা জিআরপি।



কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই কাজ করা গেলেও মহিলাদের ক্ষেত্রে এই রূপ আচরণ করা যাবে না। বিশেষ করে সেই মহিলা যদি একা থাকে। মহিলা যাত্রীদের জন্য অন্য নিয়ম। যদি কোন মহিলা বিনা টিকিটে ধরা পরেন তাহলে তাকে কোন খালি স্টেশনে নামানো যাবে না। কারণ এতে তার ঝুঁকি রয়েছে।
টিকিট বিনা ভ্রমণ অন্যায়! তবে মহিলারা পাবে বিশেষ সুবিধা

এই ক্ষেত্রে হয় মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দিতে হবে। নয়তো টিটির দায়িত্ব ওই মহিলাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া। মহিলা নিরাপদ রয়েছে আশ্বস্ত করলে তবেই টিটি (TT) স্টেশনে ফিরতে পারবে। সে রাত হোক কিংবা দিন।







