বীরভূমের মুরারইতে রেল অবরোধ, বন্দে ভারত সহ একাধিক ট্রেন আটকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ছুটির দিনে বীরভূমের মুরারইতে রেল অবরোধ। স্টপেজ বাড়ানো-সহ একাধিক দাবিতে মুরারই স্টেশনে রেললাইনে বসে বিক্ষোভ নিত্যযাত্রীদের সংগঠন মুরারই নাগরিক কমিটির। অবরোধের জেরে আটকে পড়েছে মুরারই স্টেশনে আটকে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার এবং নলহাটি স্টেশনে আটকে পড়েছে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস।

আরও পড়ুনঃ রবিবারে সাবধান! বড়সড় বিপদের সম্মুখীন হতে চলেছে এই রাশিগুলো

এছাড়াও একাধিক স্টেশনে দাঁড়িয়ে একাধিক লোকাল ট্রেন ও মালগাড়ি। তার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। মুরারই নাগরিক মঞ্চ মোট ১৬ দফা দাবি জানিয়েছে। তার মধ্যে রয়েছে ৬ জোড়া বাতিল অথবা স্টপেজ তুলে নেওয়া ট্রেন আবার চালু করতে হবে, এক ঘণ্টা অন্তর আপ ও ডাউনে মেমু ট্রেন চালু করতে হবে।

1 5

জামালপুর, সুপার, তেভাগা, কুলিক, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ, গয়া এক্সপ্রেস এবং যোগবানি এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে, আপ ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে, আপ এবং ডাউন ট্রেন এক ঘণ্টা অন্তর চালাতে হবে, টাইম টেবিল অনুযায়ী ট্রেন চালাতে হবে, বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটিকে পাকুড় স্টেশন পর্যন্ত চালাতে হবে।

2 6

লোক ট্রেনে এক্সপ্রেসের মতো ভাড়া নিলে চলবে না। মুরারই স্টেশনের প্ল্যাটফর্মে কোচ পজিশন বোর্ড লাগাতে হবে, স্টেশন চত্বরে পানীয় জলের বন্দোবস্ত-সহ একাধিক।ইতিমধ্যেই রেল পুলিশের বিভিন্ন কর্মী ও আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন।

বীরভূমের মুরারইতে রেল অবরোধ, বন্দে ভারত সহ একাধিক ট্রেন আটকে

3 5

কিন্তু তারপরও তারা আশ্বস্ত হতে পারছেন না। তাদের দাবি, এর আগেও বারবার তারা জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সেই কারণেই রেল অবরোধ শুরু হয়েছে। ইতিমধ্যে বিশালপুলিশ বাহিনী নামানে হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত