ওটা ‘EVM’ নয় ‘MVM’ মেশিন, ইভিএম নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওটা ‘EVM’ নয় ‘MVM’ মেশিন, বিহার ভোটের তিন দফার মধ্যে শেষ হয়েছে দু’দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। এখন বাকি এক দফার নির্বাচন। তার আগেই ইভিএম নিয়ে মোদিকে কটাক্ষ রাহুল গান্ধীর। রাহুল বলেন, বিহারের ভোটে ইভিএম নিয়ে কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। কারণ ওটা ইভিএম মেশিন নয়। ওটা “এমভিএম মেশিন” অর্থাৎ “মোদি ভোটিং মেশিন”।

আরও পড়ুনঃ মতুয়াদের জন্য বরাদ্দ ১০ কোটি, অমিত শাহ আসার আগেই বাজিমাত মমতার।

কিন্তু তার পরেও বিহারের পরিবর্তন আসবে, সরকার বদলাবে। ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের পর সর্ব প্রথম ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে। ভোটে পরাজিত হওয়ার পর ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ করেছিলেন বিএসপি নেত্রী মায়াবতী। মায়াবতীর মতো একই অভিযোগ করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তারপর থেকে একাধিকবার বিরোধীরা ইভিএম নিয়ে অভিযোগ করেন।

বিরোধী দল গুলি দাবি করে, ইভিএম নয় ব্যালট পেপার চাই। ভোট গ্রহণ প্রক্রিয়ায় ব্যালট পেপার ফিরে আনার দাবী নিয়ে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। নির্বাচন কমিশন তরফে এক প্রকার চ্যালেঞ্জ করে বিরোধীদের বলা হয়, ইভিএম হ্যাক করা সম্ভব তা প্রমাণ করার জন্য। কিন্তু কোন বিরোধী দলের পক্ষ থেকেই এই চ্যালেঞ্জ নেয় নি। ফলত সেই থেকে এখন পর্যন্ত ভারতে ভোটগ্রহণ হয় ইভিএম মেশিনে।

ওটা ‘EVM’ নয় ‘MVM’ মেশিন, ২০১৯ সালে নির্বাচনে পরাজয়ের পর ইভিএম নিয়ে প্রশ্ন তোলে জাতীয় কংগ্রেস পার্টি। কিন্তু এবার নির্বাচনের মাঝেই ইভিএম নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ওটা এমভিএম মেশিন (MVM), অর্থাৎ মোদি ভোটিং মেশিন। তিনি বলেন, ইভিএম বা এমভিএম যাক হোক না কেন, বিহারের মানুষ মহাজোটকে সমর্থন করছে। কারণ বিহারে যুবসমাজের মধ্যে ক্ষোভ রয়েছে। এবার বিহারে মহাজোটই জিতবে।

এদিন প্রাক্তন কংগ্রেস সভাপতি নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, মোদি ভোটিং মেশিন হোক বা মোদি সংবাদ মাধ্যম, কোনটাকেই তিনি ভয় করেন না। কিন্তু রাহুল গান্ধীর এই মন্তব্যে দলের কর্মীদের মনোবল হারাতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিহারে বাকি তৃতীয় দফার ভোট। তার আগে রাহুলের এই বক্তব্য কতটা যুক্তিযুক্ত প্রমাণিত হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত