নজরবন্দি ব্যুরোঃ আজই বুধবার শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খাবেন মতুয়া ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাড়িতে। তাঁর আগেই বাজিমাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এদিন বিকেলে মতুয়াদের জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে ডোকরা ও ছৌ শিল্পীদেরও। মমতা জানান, স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাওয়া যাবে। এবং ২ লক্ষ মানুষকে বাইকের কেনার জন্য ঋণ দেওয়া হবে বলে জানান তিনি।
যদিও এই বিষয়ে এখন ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। মতুয়াদের জন্য বরাদ্দ করলেন ১০ কোটি টাকা। এদিন নবান্নে তপশিলি, বাগদি, বাউরি, মতুয়া জাতির মানুশের সাথে বৈঠক করেঞ মুখ্যমন্ত্রী। বৈঠক থেকেই মতুয়াদের উন্নয়ন পর্ষদ তৈরীর জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। সাথে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যে সফরের আমন্ত্রণও জানান। অমিত শাহ-কে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন বাংলায় অনেকেই আসছেন।
কিন্তু আমি বহুদিন ধরেই মতুয়া ভাই বোনেদের সাথে আছি। প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়িয়েছি। মতুয়াদের বড়-মার চিকিৎসার সময়ে নয়মিত যোগাযোগ করেছি। সেখান থেকেই পরিচয় মমতাবালা ঠাকুরের সাথে। মতুয়াদের আবেদনে নদীয়া জেলায় ২ টি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়। ৫ কোটি টাকা বরাদ্দ করা হয় তপশিলি উন্নয়ন পর্ষদের জন্য।লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের জন্য বরাদ্দ করলেন ১০ কোটি টাকা।


জমির পাট্টা তুলে দেওয়া হয় তপশিলি, বাগদি, বাউরি-সহ বিভিন্ন সম্প্রদায়ের হাতে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আরও ১.২৫ লক্ষ মানুষের হাতে ধাপে ধাপে পাট্টা তুলে দেওয়া হবে। এছারাও তিনি বলেন কাস্ট সার্টিফিকেট বানানো নিয়ে আর সমস্যায় পরতে হবে না কাউকে, পরিবারের যে কোনও একজনের কাস্ট সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে। এবং দি থেকে চার সপ্তাহের মধ্যে সার্টিফিকেট হাতে পাওয়া যাবে।








