লোকাল ট্রেন চালু নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত আগামী কাল, তবে আনুমানিক ২০০ টি ট্রেন চলতে পারে বলে খবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকাল ট্রেন চালু নিয়ে চুরান্ত সিদ্ধান্ত আগামী কাল, বুধবারে যথাযথ ভাবে সম্পন্ন হল রেলের সঙ্গে রাজ্যের বৈঠক। সেই বৈঠকেই ঠিক হল আপাতত হাওড়া ও শিয়ালদা ডিভিশনে ২০০’র বেশি ট্রেন চালানো হবে অফিস টাইমে। তবে প্রতি ট্রেনে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ কীভাবে করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ট্রেনপ্রতি ৬০০ যাত্রী যে মেনে চলা কার্যত অসম্ভব সেটা এখন রেল ও রাজ্য বেশ ভালই বুঝতে পারছে।

আরও পড়ুনঃ মার্কিন ভোট প্রসঙ্গ টেনে টুইটে ফের মোদীকে তীব্র আক্রমণ সাংসদ মিমির।

 রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু নিয়ে রেল-রাজ্য বৈঠক রয়েছে বৃহস্পতিবার। তার আগেই ট্রেন চলাচলের প্রক্রিয়া স্থির করতে এ দিন উভয় পক্ষের বৈঠক হয়। কবে থেকে, কীভাবে লোকাল ট্রেন চলবে তার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নির্ধারণে এ দিন রেল-রাজ্য বৈঠক হয়।

 জানা গিয়েছে, তাদের হাতে আরপিএফ সংখ্যা কত তা রেলের তরফে রাজ্যকে জানানো হয়েছে। এছাড়াও হাওড়া ও শিয়ালদহের কোন রুট দিয়ে রোজ কত যাত্রী কলকাতামুখী হন তারও গড় সংখ্যা জানানো হয়েছে। এই দু’টি বিবেচনা করেই নিউ নর্মালে লোকাল ট্রেন সংখ্যা চূড়ান্ত হবে।

 লোকাল ট্রেন চালু নিয়ে চুরান্ত সিদ্ধান্ত আগামী কাল, পূর্ব রেলের এক শীর্ষ কর্তা জানান আগামী বৈঠকে অর্থাত্‍ ৫ তারিখ কতগুলি ট্রেন চলবে, গ্যালপিং ট্রেন চালানো হবে কিনা, কোন কোন স্টেশনে কখন ট্রেন দাঁড়াবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।আগামীকাল বিকাল ৪টের সময় ফের রাজ্য ও রেলের মধ্যে বৈঠক রয়েছে। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত