মার্কিন ভোট প্রসঙ্গ টেনে টুইটে ফের মোদীকে তীব্র আক্রমণ সাংসদ মিমির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মার্কিন ভোট প্রসঙ্গ টেনে টুইটে ফের মোদীকে তীব্র আক্রমণ সাংসদ মিমির। মার্কিন ভোট এখন গোটা পৃথিবীর ‘হট টপিক’.তবে আমাদের দেশের বিনোদন জগতের তা নিয়ে বিশেষ উৎসাহ নেই। বাংলা বিনোদন জগতের তো শীতলতা আরো বেশী। তবে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী সকলের থেকে একটু আলাদা। টুইট করে নিজের ভাবনা ব্যক্ত করেছেন সাথে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুনঃ হোয়াইট হাউস দখলের পথে বাইডেন! ২১ লক্ষ ভোটে পিছিয়ে ট্রাম্প।

দেশের গণতান্ত্রিক অধিকার নিয়েও মুখ খুললেন মিমি। একের পর এক টুইটে লিখেছেন, “কয়েক সপ্তাহ ধরে দেখছি, মার্কিন নির্বাচন নিয়ে হলিউডের একাধিক তারকারা নির্বাচন নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন স্বাধীনভাবে।” তিনি আরও লেখেন, “জো বাইডন এবং ডােনাল্ড ট্রাম্পের মধ্যে যেকোনও একজন হবেন জয়ী।

তবে আমাদের দেশের শিল্পীরা নেতা ও বিভিন্ন দল নিয়ে নিজেদের রাজনৈতিক মতামত প্রকাশ করলে কী হবে। ট্রোলড হবেন কিনা। আর ডােনাল্ড ট্রাম্পেরও কি আইটি সেল আছে। ভালই কিন্তু প্রস্তাবটা যেহেতু ওনারা একে অপরের বেশ ভাল বন্ধু।”শেষ টুইটে লেখে, ‘গণতন্ত্র। ভুলে যেও না।’ মিমির এই টুইটে কেউ কেউ সমর্থন জানিয়েছে। অন্যদিকে মােদী ভক্তরা তেড়ে এসেছে তাঁর টুইটে। তৃণমূলের অবদান নিয়ে একের পর এক তােপ দেগেছে মােদী ভক্তরা।

মার্কিন ভোট প্রসঙ্গ টেনে টুইটে ফের মোদীকে তীব্র আক্রমণ সাংসদ মিমির। তবে মিমি নিজের সিদ্ধান্তে এবং মন্তব্যে অনড়। এর আগেও মােদীকে টার্গেট করে বিভিন্ন টুইট করেছিলেন তিনি। মার্কিন নির্বাচন ২০২০-র বিষয় মিমি যে নিজের মতামত নিয়ে রীতিমত ময়দানে নেমে পড়েছেন তা তাঁর টুইটারে নজর পড়তেই স্পষ্ট হয়ে যায়। তাই ভোটের আগে আক্রমণাত্মক ভঙ্গীতে টুইট করলেন মিমি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত