Rahul Gandhi: বাইক চেপে পাহাড় কাঁপাচ্ছেন রাহুল! সপ্তাহান্তে নতুন অবতারে কংগ্রেস নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুধুমাত্র রাজনীতিতে আটকে না থেকে জীবনটাকে যেন এবার সত্যিই উপভোগ করতে চাইছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সাংসদ পদ ফিরে পাবার পর থেকেই কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। আর এবার সপ্তাহান্তে একেবারে নতুন অবতারে ধরা দিলেন কংগ্রেস নেতা।

আরও পড়ুন: আগামী সপ্তাহে মোদীর সাথে বৈঠকে বসছেন শেখ হাসিনা

এই মুহূর্তে লেহ-লাদাখ সফরে রয়েছেন রাহুল। পরিকল্পনা মোট তিন দিনের। প্রত্যেক যুবার ইচ্ছেমতোই তিনিও বাইক নিয়েই লেহ কাঁপালেন! থাকবেন তাঁবুতেও। নিজের ইন্সটা হ্যান্ডেলে এমন এমন ছবি দিয়েছেন রাহুল যা রীতিমতো ভিমড়ি খাবার জোগাড়। একেবারে প্রশিক্ষিত বাইকারদের মতো পোশাক পরে উচ্চগতিসম্পন্ন স্পোর্টস বাইকে চেপে পাহাড় ঘুরছেন তিনি।

বাইক চেপে পাহাড় কাঁপাচ্ছেন রাহুল! সপ্তাহান্তে নতুন অবতারে কংগ্রেস নেতা
বাইক চেপে পাহাড় কাঁপাচ্ছেন রাহুল! সপ্তাহান্তে নতুন অবতারে কংগ্রেস নেতা

প্রসঙ্গত, রবিবার ২০ অগস্ট রাহুলের বাবা রাজীব গান্ধীর জন্মদিন। আর সেই সূত্রে রাহুল নিজের পোস্টে লিখেছেন, “আমার বাবা বলতেন প্যাংগং লেক পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। আমরা এখন সেদিকেই চলেছি।“ জানা গিয়েছে, রবিবার প্যাংগং লেকের পাশেই তাঁবুতে থাকবেন রাহুল।

তবে হ্যাঁ, রাজনীতির মানুষ যিনি তাঁর সাথে রাজনীতির যোগাযোগ থাকবে না এরকম কাজ তিনি কীভাবে করতে পারেন! আগামী মাসে কার্গিল হিল কাউন্সিলের ভোট রয়েছে। সেখানে কংগ্রেস জোট করেছে ওমর আবদুল্লাহর ন্যাশানাল কনফারেন্সের সঙ্গে। সেই বিষয় নিয়েও ওখানের নেতাদের সাথে কথা বলছেন রাহুল।

বাইক চেপে পাহাড় কাঁপাচ্ছেন রাহুল! সপ্তাহান্তে নতুন অবতারে কংগ্রেস নেতা

বাইক চেপে পাহাড় কাঁপাচ্ছেন রাহুল! সপ্তাহান্তে নতুন অবতারে কংগ্রেস নেতা

বাইক চেপে পাহাড় কাঁপাচ্ছেন রাহুল! সপ্তাহান্তে নতুন অবতারে কংগ্রেস নেতা
বাইক চেপে পাহাড় কাঁপাচ্ছেন রাহুল! সপ্তাহান্তে নতুন অবতারে কংগ্রেস নেতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর