Rahul Gandhi: ‘অতিথিদের কাছে সত্যি লুকিয়ে কোনও লাভ নেই’, জি-২০ নিয়ে কেন্দ্রকে খোঁচা রাগার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতে আয়োজিত হল বহু প্রতীক্ষিত জি২০ সম্মেলন। বিশ্বের রাষ্ট্রনেতারা উপস্থিত হয়েছেন। অতিথিদের স্বাগত জানাতে মহাসমারোহে রাজকীয় আয়োজন করা হয়েছে। টানা তিনদিন কড়া নিরাপত্তায় মুড়ে থাকবে রাজধানী দিল্লি। এনিয়ে কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেন তিনি।

আরও পড়ুন: মোদীর উদ্যোগে জি-২০-র স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন

শনিবার টুইটে কংগ্রেসের প্রাক্তন সভাপতি লেখেন, “ভারত সরকার আমাদের গরীব মানুষ ও পশুদের লুকিয়ে দিয়েছে। অতিথিদের সামনে ভারতের অতিথিদের কাছে সত্যি লুকিয়ে কোনও লাভ নেই।” দিল্লির জি২০ সামিট সংলগ্ন এলাকাকে পথ কুকুরমুক্ত করতে উঠে পড়ে লাগে স্থানীয় প্রশাসন। এনিয়ে একটি ভিডিও প্রকাশ্যে আসে, তা নিয়ে মোদী সরকারকে তোপ দেগেছিল কংগ্রেস। হাত শিবিরের তরফে লেখা হয়, জি২০ সামিটের প্রস্তুতিতে কুকুর ধরছে মোদী সরকার। দেখুন কীভাবে যন্ত্রণা দিয়ে ওদের ধরা হচ্ছে। ওদের ঘাড় ধরে, লাঠি দিয়ে মেরে, খাঁচার মধ্যে পুরে দিচ্ছে। ওদের খাবার, জল কিচ্ছু দিচ্ছে না। এইভাবে অবাধে জীবের উপর অত্যাচার বন্ধ হোক।

'অতিথিদের কাছে সত্যি লুকিয়ে কোনও লাভ নেই', জি-২০ নিয়ে কেন্দ্রকে খোঁচা রাগার

আজ থেকে শুরু হয়ে গেল জি ২০ শীর্ষ সম্মেলন। শুক্রবার থেকেই একের পর এক বিদেশি অতিথিরা আসতে শুরু করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকেই যোগ দিয়েছেন এই সম্মেলনে। দিল্লিতে সাধারণ মানুষের গতিবিধির উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। তিনদিনের জন্য স্কুল, কলেজ, অফিস সব জায়গাতেই ছুটি ঘোষণা করা হয়েছে।

'অতিথিদের কাছে সত্যি লুকিয়ে কোনও লাভ নেই', জি-২০ নিয়ে কেন্দ্রকে খোঁচা রাগার

উল্লেখ্য, এদিন সকল অতিথিদের ব্যক্তিগত ভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী। আর ইন সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে মানবকল্যাণ বার্তা। সবকা সাথ সবকা বিকাশ বার্তা প্রধানমন্ত্রীর। ইউক্রেন যুদ্ধ ও খাদ্য নিরাপত্তা নিয়েও বার্তা। মরক্কোর পাশে থাকার আশ্বাস দিলেন মোদী। ভারতের উদ্যোগে জি-২০ জোটের স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন।

‘অতিথিদের কাছে সত্যি লুকিয়ে কোনও লাভ নেই’, জি-২০ নিয়ে কেন্দ্রকে খোঁচা রাগার

'অতিথিদের কাছে সত্যি লুকিয়ে কোনও লাভ নেই', জি-২০ নিয়ে কেন্দ্রকে খোঁচা রাগার
‘অতিথিদের কাছে সত্যি লুকিয়ে কোনও লাভ নেই’, জি-২০ নিয়ে কেন্দ্রকে খোঁচা রাগার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন