G20 Summit: মোদীর উদ্যোগে জি-২০-র স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ, শনিবার ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলনের আসর বসতে চলেছে। রবিবারও এই সম্মেলন চলবে। আমেরিকা, রাশিয়া, চিনের মতো দেশের উপস্থিতিতে সেই সম্মেলনের সভাপতিত্ব করবে ভারত। এবারের সম্মেলনের থিম হল ‘এক বিশ্ব, এক পরিবার’। বহু দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা আজ সকালে এসে পৌঁছান ভারত মণ্ডপমে।

আরও পড়ুন: বিপুল বরাদ্দ বাংলার জন্য, তবুও বন্ধ রেল প্রকল্প, মমতাকে চিঠি রেল মন্ত্রীর

তাঁদের সকলকে ব্যক্তিগত ভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী। আর ইন সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে মানবকল্যাণ বার্তা। সবকা সাথ সবকা বিকাশ বার্তা প্রধানমন্ত্রীর। ইউক্রেন যুদ্ধ ও খাদ্য নিরাপত্তা নিয়েও বার্তা। মরক্কোর পাশে থাকার আশ্বাস দিলেন মোদী। ভারতের উদ্যোগে জি-২০ জোটের স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন

মোদীর উদ্যোগে জি-২০-র স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন
মোদীর উদ্যোগে জি-২০-র স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন

জোটে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে আমন্ত্রণ জানালেন মোদী। দুপুর সাড়ে তিনটের সময় জি২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় সেশন শুরু হবে। এই সেশনের নাম হবে ‘ওয়ান ফ্যামিলি’ বা ‘এক পরিবার’। উল্লেখ্য এই সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান,

মোদীর উদ্যোগে জি-২০-র স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন

6 7

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলৎজ, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও, চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এখনও পর্যন্ত এসে পৌঁছেছেন ভারত মণ্ডপমে।

5 7

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত