বিপুল বরাদ্দ বাংলার জন্য, তবুও বন্ধ রেল প্রকল্প, মমতাকে চিঠি রেল মন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে থমকে রয়েছে একাধিক রেল প্রকল্পের কাজ। জমি অধিগ্রহণ না হওয়ায় এগোচ্ছে না রেল প্রকল্প বলে অভিযোগ। রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আরও পড়ুন: জি২০-তে যোগ দিতে দিল্লিতে বাইডেন, আজ বৈঠক মোদীর সাথে

জানা গিয়েছে, চিঠিতে লেখা রাজ্যে বর্তমানে রেলের বিভিন্ন প্রকল্পে মোট ৫০,৯১৫ কোটি টাকার কাজ চলছে। তার মধ্যে ২০২৩-২৪ আর্থিক বর্ষে বাংলার জন্য রেকর্ড পরিমাণ ১১,৯৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জমি অধিগ্রহণ না হওয়ায় অধিকাংশ প্রকল্পের কাজই এগোনো যাচ্ছে না।অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রী মমতাকে জানান, দিঘা-এগরা, জয়নগর-রায়দিঘি, আমতা-বাগনান, নামখানা-চন্দ্রনগর নিউ লাইন, চন্দ্রনগর বকখালি নিউ লাইন, তারেকশ্বর-ধনিয়াখালির মতো একাধিক লাইনে কাজ এগোচ্ছে না জমি না পাওয়ায়।

বিপুল বরাদ্দ বাংলার জন্য, তবুও বন্ধ রেল প্রকল্প, মমতাকে চিঠি রেল মন্ত্রীর

এই আবহে রাজ্য সরকারের তরফ থেকে যাতে জমি জট মেটনো হয়, তার আবেদন করেন বৈষ্ণব। চিঠিতে জানানো হয়েছে, শুধুমাত্র জমি অধিগ্রহণ না হওয়ার কারণে যার মধ্যে ২৮ টি প্রকল্পের কাজ থমকে রয়েছে। তাছাড়া জমি সংক্রান্ত আরও নানান জটিলতা রয়েছে। এর জেরে ৬১টি রেল প্রল্পের ভবিষ্যৎ অন্ধকার।

বিপুল বরাদ্দ বাংলার জন্য, তবুও বন্ধ রেল প্রকল্প, মমতাকে চিঠি রেল মন্ত্রীর

20 3

উল্লেখ্য, চিঠির সঙ্গে আটকে থাকা প্রজেক্টের দুটি তালিকা পাঠিয়েছে রেলমন্ত্রক। তার মধ্যে প্রথমে রয়েছে ৪১টি নতুন রেল লাইন প্রকল্প। দ্বিতীয়টিকেও রয়েছে ২০টি প্রকল্পের নাম। অভিযোগ, এর মধ্যে বেশ কিছু জায়গায় রেল নিজে জমি জট কাটাতে উদ্যোগী হলেও তা সফল হয়নি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠিতে এও উল্লেখ করেছেন, বাংলায় চলতি বছরের বরাদ্দ, এযাবৎকালের সর্বোচ্চ।

21 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত