Joe Biden: জি২০-তে যোগ দিতে দিল্লিতে বাইডেন, আজ বৈঠক মোদীর সাথে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শনিবার এবং রবিবার ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলনের আসর বসতে চলেছে। আমেরিকা, রাশিয়া, চিনের মতো দেশের উপস্থিতিতে সেই সম্মেলনের সভাপতিত্ব করবে ভারত। এবারের সম্মেলনের থিম হল ‘এক বিশ্ব, এক পরিবার’। তারইমধ্যে আজ মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: মোদী সরকার ভয় পেয়েছে, বিদেশ থেকেই ‘ইন্ডিয়া-ভারত’ নাম বিতর্কে কেন্দ্রকে খোঁচা রাহুল গান্ধীর

ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্ররিন্দ জগন্নাথের সঙ্গে আলোচনা করেছেন। আজ রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাইডেন। প্রধানমন্ত্রীর ৭ লোক কল্যাণ মার্গের বাসভবনে যোগ দেবেন নৈশভোজে। আগামী দু’দিন দিল্লির আইটিসি মৌর্য শেরাটনে বিশেষ প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকবেন বাইডেন।

16 4

তাঁর প্রতিনিধি দলের জন্য হোটেলের প্রায় ৪০০টি ঘর ভাড়া নেওয়া হয়েছে। গত ৫ সেপ্টেম্বর স্ত্রী জিল বাইডেনের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরে আমেরিকার প্রেসিডেন্টের নয়াদিল্লি আসার ‘সম্ভাবনা’ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান পত্রপাঠ জানিয়ে দেন, বাইডেন কোভিড নেগেটিভ। তাই তিনি দিল্লিতে আসছেন।

জি২০-তে যোগ দিতে দিল্লিতে বাইডেন, আজ বৈঠক মোদীর সাথে
জি২০-তে যোগ দিতে দিল্লিতে বাইডেন, আজ বৈঠক মোদীর সাথে

বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, মোদী-বাইডেন আলোচনায় উঠে আসবে ভারতে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট আমদানিতে সাম্প্রতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গ। গত মাসে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে নির্দেশিকায় জানানো হয়, শুধুমাত্র বৈধ লাইসেন্স থাকলে তবেই আমদানিতে অনুমোদন দেওয়া হবে। ভারত জানিয়েছিল নিরাপত্তার স্বার্থেই সাময়িক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ফলে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের যেন ক্ষতি না হয়, সেই লক্ষ্যে কথা বলবেন দুই নেতা।

এছাড়া, শান্তিপূর্ণ ভাবে পরমাণু শক্তি ব্যবহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলিও উঠে আসবে আলোচনায়। এছারাও আলোচানার তালিকায় থাকতে পারে উন্নত মার্কিন ড্রোন, ৬জি টেকনোলজির মতো বিষয়।মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাকে সুলিভান সংবাদমাধ্যমে বলেন,

জি২০-তে যোগ দিতে দিল্লিতে বাইডেন, আজ বৈঠক মোদীর সাথে

18 4

প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে জো বাইডেনের বৈঠকে জিই জেট ইঞ্জিন ডিল, প্রিডেটর ড্রোন, ৫জি ও ৬জি স্পেকট্রাম-সহ একাধিক বিষয়ে আলোচনার অনেকটাই অগ্রগতি হতে পারে। তবে সুলিভান বলতে অস্বীকার করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে রেল চুক্তি করতে চলেছে কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত