নজরবন্দি ব্যুরো: সোমবার গোটা দেশজুড়ে ১৩৬তম প্রতিষ্ঠা দিবস পালন করছে কংগ্রেস। অথচ এই অনুষ্ঠানেই গরহাজির হলেন খোদ কংগ্রেস নেতা তথা প্রাক্তন দলের সভাপতি রাহুল গান্ধী। জানা গিয়েছে, রবিবারই বিদেশে পাড়ি জমিয়েছেন তিনি। আর স্বাভাবিকভাবে যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এই ইস্যুতে দলটিকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। যদিও দলের বর্ষীয়ান নেতৃত্বের সাফাই, ব্যক্তিগত কাজে বিদেশ গিয়েছেন রাহুল গান্ধী।
আরও পড়ুন: এবার থেকে জাত লেখা স্টিকার থাকলেই গাড়ি বাজেয়াপ্ত, নয়া ফতোয়া জারি উত্তরপ্রদেশের


এদিন দেশজুড়ে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। নয়া দিল্লির কংগ্রেস ভবনেও এদিন পতাকা উত্তোলন হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন এআইসিসির নেতারা। তবে সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী দুজনই হাজির ছিলেন না। বর্ষীয়ান নেতৃত্বের সঙ্গে হাজির ছিলেন প্রিয়াঙ্কা। এদিন তিনিই রাহুলের অনুপস্থিতি মুখে কুলুপ এঁটেছেন সকলে। যদিও সাফাই দিয়েছেন দলের মুখপাত্র রণদীপ সিং সূরযেওয়ালা।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটারে লেখেন, “কংগ্রেস তাঁদের ১৩৬তম প্রতিষ্ঠা দিবস পালন করছে, আর রাহুল গান্ধী পালিয়ে গেলেন।” এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম ট্রোল হয়নি। সূত্রের খবর, রাহুলের অনুপস্থিতি নিয়ে দলের অন্দরেও প্রশ্ন উঠছে বলে সূত্রের খবর। দলের কর্মীদের একাংশ মনে করছেন, কৃষক আন্দোলন নিয়ে দেশে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। এমন আবহে দলের নেতা আচমকা বিদেশ ভ্রমণ দলীয় কর্মীদের মনোবলে আঘাত করবে বলে আশঙ্কা। যদিও এ কথা মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন: পরিবহন ব্যবস্থায় গতি, দেশের প্রথম চালকবিহীন মেট্রোর সূচনা করলেন প্রধানমন্ত্রী।


এদিন প্রিয়াঙ্কা গান্ধী এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। দলের মুখপাত্র রণদীপ সিং সূরযেওয়ালা জানান, রাহুল গান্ধী ব্যক্তিগত দরকারে বিদেশে গিয়েছেন তিনি। দলের কর্মসূচি থেকে কয়েকদিন দূরে থাকবেন। এদিন আরেক বর্ষীয়ান নেতা কেসি বেণুগোপাল জানান, “কেউ কি ব্যক্তিগত কাজে কোথাও যেতে পারে না? বিজেপি নোংরা রাজনীতি করছে। ওঁরা শুধু রাহুলকে আক্রমণ করছেন। এদিন রাহুল না থাকলেও প্রিয়াঙ্কা ছিলেন।”
দেশজুড়ে ১৩৬তম প্রতিষ্ঠা দিবস পালন করছে কংগ্রেস, এছাড়া কংগ্রেস নেতা সলমন খুরশিদও রাহুলকে সমর্থন করে জানান, “উনি না থাকার ১০১ টা কারণ থাকতে পারে। নিশ্চয়ই কিছু প্রয়োজন আছে, তাই গিয়েছেন তিনি।” উল্লেখ্য, মিলানে রাহুলের দিদার বাড়ি। এর আগেও তিনি সেখানে কয়েকবার গিয়েছেন। কিন্তু দলের প্রতিষ্ঠা দিবসে তাঁর গরহাজির থাকাটা মেনে নিয়ে পারছেন না অনেকেই।








