Rahul Dravid: করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়, এশিয়া কাপে বড় ধাক্কা ভারতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এশিয়া কাপের আগে বড় ধাক্কা ভারতের। করোনায় আক্রান্ত হলেন রাহুল দ্রাবিড়। ফলে, এশিয়া কাপে ভারতের কোচে থাকা নিয়ে দেখা যাচ্ছে অনিচ্ছয়তা। তবে, বিসিসিআই’য়ের তরফে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি। তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে দলের সঙ্গে নেই। আপাতত তিনি রয়েছেন বিশ্রামে।

আরও পড়ুন: দক্ষিণের এই জেলাগুলিতে আজ তুমুল ঝড়বৃষ্টি, রইল বড়ো দুর্যোগের আশঙ্কা

উল্লেখ্য, দুবাইয়ের উদ্দেশ্যে যাওয়ার আগে করোনা পরীক্ষার সময় আক্রান্ত হন তিনি। ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ইতিমধ্যেই প্রধান দলের সদস্যরা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। এবার এশিয়া কাপ খেলা দলের সদস্যরা রাহুল দ্রাবিড়ের সঙ্গে দুবাই রওনা দিতেন। তার আগেই ধরা পড়ল দ্রাবিড়ের করোনা।

করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়, এশিয়া কাপে বড় ধাক্কা ভারতের
করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়, এশিয়া কাপে বড় ধাক্কা ভারতের

চোটের কারণে এশিয়া কাপের দলে নেই যশপ্রীত বুমরা। দলে রাখা হয়নি মহম্মদ শামিকে। ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। ভারতের এই দলের সঙ্গে দ্রাবিড় যেতে পারবেন কি না সেই দিকেই তাকিয়ে সমর্থকরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়, এশিয়া কাপে বড় ধাক্কা ভারতের

করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়, এশিয়া কাপে বড় ধাক্কা ভারতের

তবে, দ্রাবিড় যদি নিতান্তই এশিয়া কাপে যেতে না পারেন, তবে আমিরশাহিতে লক্ষ্মণকেই বসতে হবে হেড কোচের হট সিটে। যদিও বিসিসিআইয়ের তরফে এখনও এই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। দ্রাবিড় আদৌ আমিরশাহি উড়ে যেতে পারবেন কিনা, তা নিশ্চিতভাবে জানা সম্ভব নয় যথক্ষণ না বোর্ডের তরফে এই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত