নজরবন্দি ব্যুরোঃ ক্রিসমাস ইভে (Christmas Eve) বাবার কোলে চড়ে আসলেন একরত্তি। সাদা-গোলাপি ফ্রকে অবশেষে দেখা মিলল এই খুদে সদস্যর। অবশেষে অপেক্ষার অবসান হল। যিশুর জন্মদিনেই সামনে আনা হল রাহাকে। মিষ্টি একরত্তিকে দেখে অবেগঘন নেটিজেনরা।

আরও পড়ুনঃ হ্যাটট্রিক করতে পারলেন না শাহরুখ! অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ অভিনেতার
অবশেষে রাহাকে (Raha) দেখতে পেল নেটিজেনরা। রাহার ওপর থেকে যেন চোখই সরছে না অনুরাগীদের। ঠিক কার মত দেখতে হয়েছে রাহাকে? রনবীর নাকি আলিয়া? অনেকে বলছে আলিয়ার মত। আবার অনেকের মতে রনবীর কাপুরের মত দেখতে লাগছে।

২০২২ সালে বিয়ে সেরে ছিলেন রনবীর এবং আলিয়া (Alia)। বছর ঘুরতে না ঘুরতেই রাহা আসে পৃথিবীতে। বিয়ের দেড় মাসের মাথাতেই জানা যায়, আলিয়া অন্তঃসত্ত্বা। তবে সেই সময় রাহার মুখ প্রকাশ্যে আসেনি। আলিয়া এবং রনবীর জানিয়েছিলেন মেয়ের বয়েস দুবছর হলেই তার ছবি প্রকাশ্যে আনবেন। কিন্তু রাহার ১ বছর ১ মাস বয়েসেই সামনে আসল ছবি।
বড়দিনে সামনে এল রাহার ছবি, ঠিক যেন ‘মিষ্টি পুতুল’

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে (Interview) আলিয়াকে তার মেয়ে রাহার মুখ দেখানো নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন তিনি বা রনবীর কেউই রাহার মুখ দেখানো নিয়ে লজ্জিত নয়। তারা শুধু চায় না এখন থেকেই রাহার মুখ ইন্টারনেটে ঘুরে বেড়াক। তাই তারা যখন মনে করবে তখন রাহার ছবি সামনে আনবে।



