নজরবন্দি ব্যুরোঃ কাল বলিউড অভিনেত্রী রাহার এক বছরের জন্মদিন। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মেয়ের এক বছরের জন্মদিন বলে কথা। তাই জোর কদমে চলছে প্রস্তুতি! তবে রাহার মুখ কিন্তু এখনও অদেখা অনুরাগীদের। তবে কি জন্মদিনেই মেয়ের মুখ প্রকাশ্যে আনবেন আলিয়া?
আরও পড়ুনঃ বিরাটের জন্মদিনে আদুরে পোস্ট অনুস্কার, কী প্রতিক্রিয়া ‘বার্থ ডে বয়’-এর?


এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন মেয়ের বয়েস দুবছর হলে তবেই তিনি মেয়েকে জনসম্মুখে আনবেন। তবে কী সেই প্রতিজ্ঞা ভেঙ্গে ফেলবেন অভিনেত্রী? সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখানে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী।

আলিয়া জানান তিনি মন থেকে চান সকলকে তার মেয়ে রাহার ছবি দেখাতে। কারন তিনি জানেন বহু মানুষ তার মেয়েকে ভালবাসে। আর আলিয়ার রাহার মুখ লুকানোর পিছনে সেরম কোন কারন নেই। তিনি বার বার রাহাকে নিজেদের গর্ব বলেন। তবে তিনি চাননা তার মেয়ের ছবি সমাজমাধ্যমে অহেতুক ঘুরেবেরাক। কিংবা কেউ তার অপব্যবহার করুক।
সোমবার এক বছর পূর্ণ হবে রাহার, জন্মদিনের কি পরিকল্পনা?



কারন আজকাল মিম হিসেবে সকলকে ব্যবহার করা হয়। বাদ যায়না কেউ। আর রাহা এখন খুব ছোট মাত্র ১ বছর হবে তার। তাই আলিয়া চায় তাকে সবদিক থেকে আগলে রাখতে। যাতে বড় হয়ে সে আলিয়াকে দোষারোপ না করতে পারে। আলিয়া জানিয়েছেন কাল বাড়িতেই ঘরোয়া পরিবেশে রাহার জন্মদিন পালন করা হবে। থাকবেনা কোন রাকঢাক। তবে জন্মদিনের কোন ছবি হয়তো প্রকাশ্যে আসবেনা। রাহাকে দেখার জন্য তবে কি আরও একটি বছর অপেক্ষা করতে হবে অনুরাগীদের?







