Virat-Anushka: বিরাটের জন্মদিনে আদুরে পোস্ট অনুস্কার, কী প্রতিক্রিয়া ‘বার্থ ডে বয়’-এর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ বিরাটের জন্মদিন। ৩৫ বছরে পা দিলেন তিনি। আর তার জন্মদিনের বিশেষ কিছু করবেনা অনুস্কা তা হয় নাকি? অনুস্কা বরাবরই একটু অন্যরকম। তাই কিছুটা আদুরে এবং কিছুটা অদ্ভুদ ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি। যা দেখে রীতিমত চমকে গিয়েছেন বিরাট।

আরও পড়ুনঃ শীঘ্রই ইতি পড়ছে মানিক আর কমলার মিষ্টি দাম্পত্যের গল্পে! কবে শেষ সম্প্রচার?

অনুস্কা বিরাটের জন্মদিনে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যার মধ্যে প্রথম ছবিতে তিনি বিরাটের একটি বিরল রেকর্ডের কথা উল্লেখ করেছেন। এই ঘটনাটির জন্য ফিরে যেতে হবে ২০১১ সালে। যেখানে বিরাট টি-২০ ক্রিকেটে বল না করেই উইকেট নিয়েছিলেন। সেই সময় ধোনি আর টিম মেম্বাররাই তাকে সামলেছিলেন।

1 22

আর এই ঘটনাটি নিয়েই মজা করে পোস্ট করেন অভিনেত্রী। বিরাটের খারাপ বলিং নিয়ে বরাবরই মজা করা হয়। এই মজাতে সামিল স্ত্রী অনুস্কা। সেই খেলার মজার ছবি পোস্ট করেই স্বামীকে জন্মদিনে উইশ করেছেন অভিনেত্রী। যা দেখে বাক্রুদ্ধ বিরাট। সেই পোস্টের নিচে তিনি শুধুমাত্র হাসির ইমোজি দিয়েছেন।

বিরাটের জন্মদিনে আদুরে পোস্ট অনুস্কার, চিকুর কী প্রতিক্রিয়া? 

2 24

আজ জন্মদিনের দিনই বিরাট খেলবে ইডেনের মাঠে। তা নিয়ে গোটা কলকাতার উন্মাদনার পারদ চড়ে রয়েছে। সবাই সাক্ষী হতে চায় বিরাটের ৪৯ তম সেঞ্চুরির। জন্মদিনে অনুরাগীদের বিশেষ উপহার দিতে পারবেন চিকু?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন