Dunki-Srk: হ্যাটট্রিক করতে পারলেন না শাহরুখ! অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ অভিনেতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি মুক্তি পেয়েছে কিং খানের ছবি ‘ডাঙ্কি’ (Dunki-Srk)। এটি শাহরুখ অভিনীত তিন নম্বর ছবি এইবছরের। চলতি বছরে তিনি তার অনুরাগীদের তিনটি ছবি উপহার দিয়েছেন। তার আগের দুটি ছবি জওয়ান এবং পাঠান দুটিই বক্সঅফিস (Boxoffice) কাঁপিয়েছিল। কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছিল দুটি ছবিই। এবার কী সেই পথে এগোল ‘ডাঙ্কি’ও? ছবিটি ভাল ব্যবসা দিতে পারল নাকি হ্যাটট্রিক করতে পারলেন না শাহরুখ! অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ অভিনেতার।

আরও পড়ুনঃ মায়ের মত মেয়েও রাতারাতি ফর্সা! কটাক্ষের জবাবে কী বললেন নাইসা?

চলতি সপ্তাহের বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ছবি ডাঙ্কি। কলকাতায় ছবিটির প্রথম শো ছিল সকাল ৭টা নাগাদ। আগের বার জওয়ানের সময় শো টাইম ছিল ভোর পাঁচটাতে। সেই সময় বহু অনুরাগী অভিযোগ জানিয়েছিলেন শো টাইম এত আগে থাকায় তারা ঘুম থেকে উঠতে পারেনি। তাই দর্শকরা যাতে আরও হলমুখী হয় সেই কারনে শো টাইম এতটা পিছনো হয়েছে।

dunki 2

তবুও হলনা শেষ রক্ষা। ‘ডাঙ্কি’র (Dunki) সমসময়ে মুক্তি পেয়েছে ‘সালার’। প্রভাস অভিনীত এই ছবি মুক্তি পেয়েছে ২২ ডিসেম্বর। একদিন আগে মুক্তি পেয়েছিল ‘ডাঙ্কি’। তবুও এগিয়ে গেল ‘সালার’। ‘ডাঙ্কি’ প্রথমদিনে আয় করেছে মাত্র ৩০ কোটি টাকা। অন্যদিকে সালারের ঘরে ঢুকেছে প্রায় ৪৮ কোটি টাকা শুধুমাত্র অগ্রিম বুকিংয়েই।

হ্যাটট্রিক করতে পারলেন না শাহরুখ! এবার অবসর নিতে চান অভিনেতা

dunki 3

অন্যদিকে দর্শকরা জানিয়েছেন প্রথম হাফে ছবি (Cinema) ভাল লাগলেও। দ্বিতীয় হাফে তা দেখা যাচ্ছিল না। হল থেকে অনেকেই বেরিয়ে এসেছিলেন। শাহরুখ অভিনীত এই ছবির মাধ্যমেই পরিচালক হিরানি সিনেমা জগতে কামব্যাক করেছেন দীর্ঘ পাঁচ বছর পর। তবে পরিচালকের অন্য ছবির যেমন পিকের মত এই ছবি দর্শকদের নজর কারতে পারেনি। অসমর্থিত সূত্রের খবর এরই মাঝে নাকি ছবি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর