নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েক মাস একাধিক টুর্নামেন্টের সম্মুখিন হতে হয়েছে বিরাট বাহিনী কে। তাই আসন্ন নিউজিল্যান্ড সিরিজে র আগেই প্রথম একাদশে বড়সড় রদবদল আনার কথা জানিয়ে ছিল টিম ম্যানেজমেণ্ট, সেইমতই গতকাল জানানো হয়েছিল বিরাট কোহলির পাশাপাশি বিশ্রামে রাখা হবে রোহিত শর্মা কে এবং তাঁদের পরিবর্তে শুভমন গীল সহ সুযোগ দেওয়া হবে বহু নতুন তারকাদের কে। ঠিক সেইমত ই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করল জাতীয় নির্বাচক কমিটি।
আরও পড়ুনঃ কথা হয়েছিল আদর্শ দাদার সঙ্গে, ভেঙ্কটেশ আইয়ারকে কি বললেন সৌরভ?


সেই অনুযায়ী আগামী ২৫ তারিখ কানপুরে কিউইদের বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্টে নেতৃত্ব দিতে চলেছেন অজিঙ্ক রাহানে। পাশাপাশি ওয়ার্কলোডের কথা মাথায় রেখে রোহিত- পান্থদের বিশ্রামে রাখা জন্য কিউইদের বিপক্ষে উইকেট কিপার হিসেবে রাখা হয়েছে ঋদ্ধিমান ও ভরত কে। সেইসঙ্গে পেস বোলার হিসেবে দলে আনা হয়েছে ইশান্ত, সিরাজ ও উমেশ।
তবে আগের ঘোষনা মতই দলের ওপেনার হিসেবে কেএল রাহুলের সঙ্গে আনা হয়েছে শুভমন গীল কে। এছাড়াও দলে রয়েছেন মায়াঙ্ক আগারওয়াল, শ্রেয়স আইয়ার, পূজারা ঋদ্ধিমান সাহার মত ব্যটাররা। সেইসঙ্গে দলে সুযোগ পেলেন রবিচন্দন অশ্বিন, প্রসিধ কৃষ্ণা , জয়ন্ত যাদব ও অক্ষয় প্যাটলরা।
নিউজিল্যান্ড সিরিজে দল ঘোষণা ভারতের, অধিনায়ক রাহানে



জানা গিয়েছে প্রথম টেস্ট ম্যাচে বিরাট কোহলি না থাকলে ও দ্বিতীয় টেস্টে অধিনায়কের ভূমিকায় দেখা দিতে পারেন তিনি। তবে বিশ্বকাপের পরাজয় ভুলে আদৌ কি পুরনো ছন্দে ফিরবে ভারত ? এখন সেদিকেই নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



