নজরবন্দি ব্যুরো: যাবতীয় জল্পনায় সিলমোহর। শনিবার বাগদান সারলেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। বেশ কয়েকদিন ধরেই তাঁদের বিয়ে এবং বাগদান নিয়ে কানাঘুষো চলছিল। যদিও এই জুটি প্রকাশ্যে কিছুই জানাননি। অবশেষে গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিশেষ দিনের ছবি শেয়ার করলেন দুজন। ঘরোয়াভাবেই ঘনিষ্ঠদের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেখে নিন দুজনের বাগদানের অদেখা ছবি।
আরও পড়ুন: Parineeti-Raghav: বাগদান সারলেন রাঘব-পরিণীতি, উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও


সাদা রংয়ের পোশাকে সেজেছিলেন তারকা জুটি। বলিউড অভিনেত্রী পরিণীতির পরনে ছিল মণীশ মালহোত্রার সাদা সালোয়ার এবং আপ সাংসদ রাঘব পড়েছিলেন কুর্তা প্যান্ট। বাগদান সেরে দুজন বাইরে এসে পাপারাজ্জির সামনে ধরা দেন। তাঁদের একসঙ্গে দেখে আপ্লুত নেটিজেনরা। জুটির বিভিন্ন ছবি ‘রাজনীতি সে পরিণীতি তাক’ ক্যাপশনে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।

শনিবার সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি শেয়ার করে দুজন লেখেন, “Everything I Prayed For…”। কিছু সময় আগেই পরিণীতি ও রাঘবকে একসঙ্গে মুম্বইয়ের একটি রেস্তোরার বাইরে দেখা যায়। সেই থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। প্রথমে শোনা যায়, দুজনের বাগদান সম্পন্ন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু পরে জানা যায় চলতি মাসেই বাগদান সারবেন ‘রাঘনীতা’। সেই জল্পনাতেই সিলমোহর দিলেন।



তারকা জুটির বাগদান অনুষ্ঠানে প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। দুজনের পরিবারের পাশাপশি পরিণীতির বলিউডের ঘনিষ্ঠ বন্ধু , সহকর্মী এবং রাঘবের পক্ষ থেকে রাজনৈতিক ক্ষেত্রের কিছু পরিচিত। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো কংগ্রেস নেতা পি চিদাম্বরম, শিব সেনা নেতা আদিত্য ঠাকরে, তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ প্রমুখ।
রাজনীতি থেকে পরিণীতি, বাগদান সারলেন রাঘব ও পরিণীতি

অনুষ্ঠান শুরু হয় বিকেল পাঁচটায়। যাবতীয় নিয়মরীতি মেনেই বাগদান সম্পন্ন হয়। সূত্রে খবর, আগামী বছর মার্চে চারহাত এক হবে দুজনের।







