Parineeti-Raghav: বাগদান সারলেন রাঘব-পরিণীতি, উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে সমস্ত লুকোচুরি ছেড়ে বাগদান সম্পন্য হল রাঘব-পরিণীতির। দীর্ঘদিন ধরে আপনেতা রাঘব এবং অভিনেত্রী পরিণীতির সম্পর্ক নিয়ে জলঘোলা হচ্ছিল সমাজ মাধ্যমে। কারণ তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেন নি। কিন্তু অবশেষে আজ ১৩ মে তাঁদের বাগদান সম্পূর্ণ হল।

আরও পড়ুনঃ ভয়াবহ তাণ্ডব চালাবে মোকা! ঘণ্টায় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ২০০ কিমি

প্রিয়াঙ্কা চোপড়া তার নিজের বোন পরিণীতি চোপড়ার বাগদান মিস করেননি। তিনিও হাজির ছিলেন এই অনুষ্ঠানে। প্রিয়াঙ্কা শনিবার সকালে পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টি নেতা রাঘবের বাগদানে যোগ দিতে দিল্লিতে উড়ে এসেছিলেন। অভিনেত্রীকে হলুদ পোশাক পরে দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউসের সামনে দেখা গেছে।

বাগদান সারলেন রাঘব-পরিণীতি, মুহূর্তে ভাইরাল সেই দৃশ্যha

অনুষ্ঠানস্থলে প্রিয়াঙ্কার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি মারিকে ছাড়াই এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাস বর্তমানে জোনাস ব্রাদার্সের ট্যুর নিয়ে ব্যস্ত।তাঁদের এই বাগদান অনুষ্ঠান বিকেল ৫ টায় শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহেব -এর অংশ শুকুমণি সাহেব পাঠ করার পর শুরু হয়েছিল। অতিথিদের জন্য ও বিশাল ভোজের আয়োজন ও করা হয়েছে। জানা গেছে তাঁদের এই বাগদান অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে করণ জোহর, মনীশ মালহোত্রা, সানিয়া মির্জা ও আরও অনেকে।

বাগদান সারলেন রাঘব-পরিণীতি, মুহূর্তে ভাইরাল সেই দৃশ্য

বাগদান সারলেন রাঘব-পরিণীতি, মুহূর্তে ভাইরাল সেই দৃশ্য
বাগদান সারলেন রাঘব-পরিণীতি, মুহূর্তে ভাইরাল সেই দৃশ্য

তাঁদের দুই বাড়ির এই সাজসজ্জা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই সবার সামনে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল। নয়াদিল্লির কাপুরথলা হাউসে তাঁদের আংটি বদলের অনুষ্ঠান হয়েছে। সেখানে আমন্ত্রিত রয়েছেন তাঁদের আত্মীয়স্বজন থেকে শুরু করে তাঁদের বন্ধু বান্ধব। ইতিমধ্যেই একাংশের ছবি ধরা পড়েছে মিডিয়াতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর