আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার থেকে।
উত্তরবঙ্গে কবে থেকে শুরু হবে বৃষ্টি?
উত্তরবঙ্গে আপাতত আবহাওয়া শুষ্ক থাকলেও রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি শুরু হবে। রবিবার থেকে মালদা ও দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা উত্তরবঙ্গে।
কলকাতার তাপমাত্রা ও আর্দ্রতা পরিস্থিতি
সর্বনিম্ন তাপমাত্রা: ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা: ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা: ৪৭ থেকে ৯০ শতাংশ। কলকাতায় তাপমাত্রা আপাতত অপরিবর্তিত থাকবে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে, যার ফলে অস্বস্তি বাড়তে পারে।
ভারতের অন্যান্য রাজ্যের আবহাওয়া আপডেট
কেরল, মাহে, কর্ণাটক, তামিলনাড়ু ও পন্ডিচেরিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।গুজরাট ও রাজস্থানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে তীব্র দাবদাহের সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলতে পারে। কলকাতার আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে, তবে বৃষ্টি হলে গরম কিছুটা কমতে পারে। আপনি যদি দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে থাকেন, তাহলে আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে তবেই পরিকল্পনা করুন।