নজরবন্দি ব্যুরোঃ পাইপলাইনে ফাটল সারানোর কারণে আগামী ২৪ ঘণ্টা বন্ধ থাকবে টালার জল-সরবরাহ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, টালা জলাধারে দীর্ঘদিন ধরে একটি পুরনো লিকেজ ছিল এবং কোন রকমের সারাই করে কাজ চলছিল।
আরও পড়ুনঃ বিল গেটসকে হারিয়ে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি টেসলার কর্ণধার ইলন মাস্ক!


কিন্তু এই দিন তা পুরোপুরিভাবে ফেটে যায় ফলে চারিধারে জল ছড়িয়ে পড়ে। তবে এমন সমস্যা যাতে ভবিষ্যতে না হয় তাই কর্তৃপক্ষ এবার পাইপ মেরামতের কাজ পাকাপাকিভাবে করতে চাইছে। কলকাতা পুরসভার জল বিভাগের ইঞ্জিনিয়াররা সমস্যা খতিয়ে দেখে জানিয়েছেন যে, রেললাইনের কাছের একটি ৬৪ ইঞ্চি পাইপ ফেটে গিয়েই এই অবস্থা হয়েছে।
তা স্থায়ীভাবে এখনই সারাই করা প্রয়োজন। এই কাজের জন্যই চলতি সপ্তাহে ২৪ ঘণ্টার জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে।জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই জল সরবরাহ বন্ধ থাকবে। অন্তত দুদিন জল সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার সকালে জল সরবরাহ হবে। তবে তার পরই পাইপ মেরামতের কাজ শুরু হবে। ফলে দুপুর থেকেই উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ বন্ধ হয়ে যাবে। এমনকী দক্ষিণ কলকাতার কিছু অংশও টালার জলের উপর নির্ভরশীল। ফলে সেসব অঞ্চলেও অন্তত রবিবার বিকেল পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে।









