নজরবন্দি ব্যুরোঃ রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল গতকাল। অভিনয় জীবন থেকে বিরতি নিলেও এই মুহূর্তে দাপিয়ে দিদি নম্বর ওয়ানের শো সঞ্চালনা করছেন তিনি। সেই শো কতটা জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখেনা। বহুবার বহু সঞ্চালক বদল করা হলেও সেই দর্শকের চাহিদায় রচনাকেই ফিরিয়ে আনতে হয়েছে। কিন্তু জন্মদিন কিভাবে পালন করলেন অভিনেত্রী?
আরও পড়ুনঃ বক্স অফিসে একের পর এক ফ্লপ ছবির জেরে অসুস্থ সলমন! কি হয়েছে ভাইজানের?


নিজের জন্মদিন কিন্তু খুব ভাল ভাবে কাটাতে পছন্দ করেন অভিনেত্রী। তার জন্মদিন উপলক্ষে তাই দিদি নম্বর ১ এর সেটে এসেছিলেন বহু বিশেষ অতিথি তাদের সাথেই দিনটি বেশ ভাল কেটেছে রচনার। এই বিশেষ পর্বে এসেছিলেন বৃদ্ধাশ্রমের চার দিদি। তাদের আশীর্বাদেই বেশ ভালোই কাটালেন দিনটি দিদি নম্বর ১।

তবে শুধু কাজ নয়। এই দিনে নিজের জন্যও কিছুটা সময় বরাদ্দ রাখলেন অভিনেত্রী। নিজের খুব কাছের বন্ধুদের নিয়ে সেলিব্রেট করলেন তার জন্মদিন। সাথে কেক কাটা তো মাস্ট। সিল্কের জামা পরে গানের তালে তালে নেচেও উঠলেন অভিনেত্রী।
জন্মদিনে সিল্কের পোশাকে জমিয়ে নাচ ‘দিদি নম্বর ১’ এর, ভাইরাল ভিডিও



তিনি সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করে লিখলেন “এ রকম আরও মজা হোক, আরও আনন্দ করি, ঘুরতে যাই আরও এমন কেক আসুক।” এই বছর ৫০ পূর্ণ করলেন তিনি। এখনও আরও ৫০ বছর এইভাবেই চলুন দিদি নম্বর ১ এর জার্নি, শুভেচ্ছা অনুরাগীদের। এই মুহূর্তে তিনি সঞ্চালনার সাথে সাথে করলেন শাড়ির ব্যবসা। চলতি বছরেই খুলেছেন নিজস্ব মেকাপ ব্যান্ড। সেই ব্যাবসাও চলছে রমরমিয়ে।







