‘যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম, তা পূরণ হয়নি’, দলবদলের কারণ জানিয়ে মুখ খুললেন রচনা

তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যোগ দেওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দলবদলের কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে আসার উদ্দেশ্য, হুগলির উন্নয়ন এবং ২১ জুলাই নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজনৈতিক দলবদল নিয়ে জল্পনার মাঝেই প্রথমবার প্রকাশ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিতে যে স্বপ্ন নিয়ে এসেছিলেন, তা পূরণ না হওয়াতেই দল পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁর এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন