শিক্ষক দুর্নীতি নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতার মন্ত্রীসভার প্রথম শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্য ৯১ বছরে পা রেখেছেন সিঙ্গুরের রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এমনিতে সুস্থ থাকলেও মন ভাল নেই। তৃণমূল ছেড়ে এখন তিনি বিজেপিতে। গত বিধানসভা ভোটে লড়েওছিলেন। কিন্তু হেরে গিয়েছেন। ‘শিক্ষকদিবস’-এ প্রত্যাশিত ভাবেই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর ছেড়ে-আসা দলের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি প্রকাশ্যে আসায়।

আরও পড়ুনঃ পাগলের প্রলাপ বকছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ বিকাশরঞ্জন ভট্টাচার্যের

কারণ তিনিই ছিলেন মমতার প্রথম মন্ত্রীসভার প্রথম স্কুল শিক্ষামন্ত্রী। তাঁর সময় অবশ্য কোন দুর্নীতি হয়নি। তবে বর্তমানে শাসক দলের শিক্ষা দুর্নীতি নিয়ে প্রথমবার মুখ খুললেন ঠিক শিক্ষক দিবসে। গ্রেফতার এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ বাবুও তাঁকে ‘মাস্টারমশাই’ বলে ডাকতেন, তাঁর এমন রূপ তিনি কল্পনা করতে পারেননি।

শিক্ষক দুর্নীতি নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতার মন্ত্রীসভার প্রথম শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য

পাশাপাশিই জানালেন, তৃণমূলের অন্য অনেক বিধায়কের মতো দলের নির্দেশে চাকরি প্রার্থীদের তালিকা জমা দিয়েছিলেন তিনিও। ২০০১ থেকে ২০১৬— টানা চার বার তৃণমূলের টিকিটে জিতেছিলেন রবীন্দ্রনাথ।

শিক্ষক দুর্নীতি নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতার মন্ত্রীসভার প্রথম শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য

শিক্ষক দুর্নীতি নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতার মন্ত্রীসভার প্রথম শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য

27 4

২০১১ সালে ‘পরিবর্তন’-এর পর প্রথম মন্ত্রিসভায় তিনি ২০ মে থেকে ২১ নভেম্বর রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী ছিলেন। পরে কৃষি দফতরের মন্ত্রী হন। তাঁর কথায়, ‘‘আমার চেনা তৃণমূল আর নেই। এখনকার দল আমার কাছে অবাঞ্ছিত।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন