নজরবন্দি ব্যুরোঃ সিপিএম চলে গেলেও যে অত্যাচার আমাদের সঙ্গে করেছে, আমরা তো কারোর চাকরি খাইনি। তাঁরা নীচে বসে আছে গেটে এখনও। সিপিএম আমলের একটা খুঁজে পান তো আলমারি। একটা কাগজ, একটা কাগজ পাবেন না। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন। আমাদের আমলে কাগজটা আছে। ওদের আমলে কাগজ একটাও নেই। আমরা পাইনি। আমরা ফাইল পাইনি। আমরা আলমারি পাইনি। আমরা কিছু দেখতে পাইনি। সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকেই এমনই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ করলেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।
আরও পড়ুনঃ Kunal Ghosh: আরও এক মামলায় নির্দোষ কুণাল ঘোষ, স্বস্তি পেলেন তৃণমূলের রাজ্য সম্পাদক
তিনি বলেন, পাগলের প্রলাপ বকছেন মুখ্যমন্ত্রী। ফাইল কাগজ-পত্র না থাকলে এতদিন ধরে সরকার চালচ্ছেন কী করে? আমলাদের মাইনে দিচ্ছেন কী করে? উনি পাগল হয়ে গেছেন। তাই পাগলের প্রলাপ বকছেন। এরপরেই তিনি বলেন, উনি পাগল সাজার চেষ্টা করছেন। যাতে আদালতে দোষী প্রমাণিত হলেও সাজায় ছাড় পান। সেজন্য নানা রকম অপযুক্তি সাজাচ্ছেন তিনি। কিন্তু আদালত ও বিচারব্যবস্থাকে এত বোকা ভাবলে ভুল করবেন উনি। এত কোনও লাভ হবে না, সাফ বক্তব্য রাজ্যসভার সাংসদের।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ৮৯ হাজার ছেলেমেয়েদের চাকরির প্রসেস করতে সময় লাগে। সেই প্রসেস শুরু করে যদি তিন মাসে হয়ে যেত। এখন সেটা এক বছর লাগবে। তাঁর মানে চাকরি দেওয়াটা তো পিছিয়ে গেল। এটা করতে করতে চাকরির স্কোপ নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাকরি দিতে চাই। কেউ কেউ মানুষ না খেতে পেলে ৫ টাকা দিতে যায় না। আর পিআইএল করে করে জীবনটাকে পিআইএল করে দিয়েছে। আপনি যাই করুন একটা পিআইএলে চলে যাচ্ছে। পিল খাওয়ারও গল্প রয়েছে। কখনও কখনও সাইলেন্স ইজ গোল্ডেন স্পিচ ইজ সিলভার।
পাগলের প্রলাপ বকছেন মুখ্যমন্ত্রী, বক্তব্য বাম সাংসদের

এপ্রসঙ্গে বর্ষীয়ান আইনজীবী বলেন, আইন আদালতে ওনার ভরসা নেই তা এই মন্তব্যে স্পষ্ট হয়েছে। উনি দুর্নীতি করতে চান। আর তাই আদালত থেকে মানুষকে দূরে সরাতে চাইছেন। চাকরি প্রার্থীদের আইনি পথ ছেড়ে বিপথে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ বিকাশ ভট্টাচার্যের।



