Kunal Ghosh: আরও এক মামলায় নির্দোষ কুণাল ঘোষ, স্বস্তি পেলেন তৃণমূলের রাজ্য সম্পাদক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আরও এক মামলায় নির্দোষ প্রমাণিত হলেন তৃণমূল নেতা তথা সাংবাদিক কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিসের আনা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ খারিজ করল এমপিএমএলএ বিশেষ আদালত । সোমবার এই ধারাগুলি সংক্রান্ত কুণালের কোনও অপরাধের প্রমাণ নেই বলে বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য রায় দেন।

আরও পড়ুনঃ দুর্নীতির কারণে বঞ্চনার শিকার, ‘যন্ত্রণা দিবস’ পালন করলেন হবু শিক্ষকরা

তবে মামলার বাকি অংশের বিচার চলবে। এ বিষয়ে কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন, “কুণাল ঘোষের বিরুদ্ধে ব্যক্তিগত যা যা অভিযোগ রাজ্য পুলিশের সিট এনেছিল তা খারিজ হয়ে গিয়েছে। তবে সামগ্রিক বিচার চলবে। আপাতত মামলা ফিরে যাচ্ছে হাওড়া কোর্টে।”

আরও এক মামলায় নির্দোষ কুণাল ঘোষ, স্বস্তি পেলেন তৃণমূলের রাজ্য সম্পাদক

প্রসঙ্গত, এগারো দফা তলব এবং জেরার পর ২০১৩ সালের ২৩ নভেম্বর কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিল আইপিএস রাজীব কুমারের নেতৃত্বাধীন সিট। সারদার টাকা মিডিয়ায় ব্যবহার এবং শেষদিকে কর্মীদের বেতন না দেওয়ার অভিযোগ এনেছিল পুলিশ।

18 4

আরও এক মামলায় নির্দোষ কুণাল ঘোষ, স্বস্তি পেলেন তৃণমূলের রাজ্য সম্পাদক

19 6

এছাড়াও ছিল একাধিক অভিযোগ। সে সময় কুণাল বাবু জানিয়ে ছিলেন, “সম্পাদকীয় বিভাগের কর্মী ছিলেন। কোনওভাবেই আর্থিক বিষয়ে জড়িত নন”। অবশেষে এতো দিন পর এই মামলা থেকে মুক্ত হলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন