নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনের পূর্ব সীমান্তে অবস্থিত ক্ষতিগ্রস্ত হয়েও ‘মুক্ত’ ইউক্রেনের মারিওপোল শহর। মারিওপোলকে স্বাধীন করতে পেরে গর্বিত পেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একথা তিনি নিজে জানিয়েছেন। এমনটাই সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর। শহরে অবস্থিত একটি ইস্পাতের কারখানা দখলের নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ Jahangirpuri violence: দলনেত্রীর নির্দেশ, জাহাঙ্গীরপুরী যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল
ইউক্রেনের অন্যতম বন্দর শহর মারিওপোল। ২৪ ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধ চলছে, সেখানে শুরু থেকেই বিশেষ নজর ছিল রাশিয়ার। বুধবার শেষ অবধি লড়াই করেও কোনও লাভ করতে পারেনি ইউক্রেন সেনাবাহিনী। বরং সেখানে এখন থেকে শুরু হয়েছে মহিলা এবং শিশুদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ। গোটা শহর এখন রুশ বাহিনীর দখলে। একেবারে হিউম্যান করিডোর করে চলছে সেই কাজ।
#BREAKING Putin hails 'successful liberation' of Mariupol pic.twitter.com/WBtuwEDXBA
— AFP News Agency (@AFP) April 21, 2022
উপ প্রধানমন্ত্রী ইরিয়ানা ভেরেস্চুক জানিয়েছেন, চারটি বাসে করে আটকে পড়া মানুষদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ভীষণভাবে আশঙ্কাজনক। পরিস্থিতি যে কোনও মুহুর্তে পরিবর্তন হতে পারে।

‘মুক্ত’ ইউক্রেনের মারিওপোল শহর, ঘোষণা পুতিনের

অবশ্য এর আগেই এই ঘটনার আভাস দিয়েছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানিয়েছিলেন, তাঁদের বাহিনী পূর্ব ইউক্রেনের দুটি অংশ দখল নেওয়ার জন্য পদ্ধতিগতভাবে কাজ চালাচ্ছে। এর আগে ফেব্রুয়ারিতে ডনতেস্ক এবং লুহানস্ক রাশিয়ার দখলে গেছে বলে জানিয়েছিল রাশিয়া। এবার আরও একটি শহর দখল করল তাঁরা।



