নজরবন্দি ব্যুরোঃ খাতায় কলমে আইন প্রত্যহার না করা অবধি চলবে আন্দোলনের কর্মসুচি। রবিবার বৈঠকের পরেই জানালেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা। তিন কৃষি আইন সরকার প্রত্যাহার করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত নিজেদের ঘোষিত কর্মসূচী জারি রাখতে চান কৃষকরা।
আরও পড়ুনঃ Farm Law: কৃষি আইন বাতিলের পথে কেন্দ্র, চলবে আন্দোলন ঘোষণা রাকেশ টিকায়িতের


সেই অনুযায়ী ২২ তারিখ লখনউয়ে কিষাণ মহাপঞ্চায়েত করবেন কৃষকরা। এরপর ২৬ নভেম্বর আন্দোলনের বর্ষপুর্তি উপলক্ষে দিল্লি উপকন্ঠে জমায়েত করবেন সারা দেশের কৃষকরা। ২৯ নভেম্বর সংসদ শুরু হলে দিল্লির ভিতর প্রবেশ করে আন্দোলন কর্মসূচী জারি রাখবেন কৃষকরা। এরপর ২৭ তারিখ কৃষকরা বৈঠক করবেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানিয়েছেন কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল।

এছাড়াও তিনি জানিয়েছেন, আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। কিন্তু এখনও অনেকগুলি বিষয় বাকি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁদের বাকি দাবী গুলোর বিষয়েও খোলা চিঠি দেবেন। সেখানে উল্লেখ থাকবে এমএসপি কমিটি গঠন, বিদ্যুৎ বিল প্রতাহারের বিষয়গুলি। সেইসঙ্গে কৃষক মৃত্যু ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্র অভিযুক্ত থাকার কারণে তাঁকে সাসপেন্ড করতে হবে।
গত বছরেই তিন কৃষি আইন সংসদে পাশ করায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তিন কৃষি আইনের প্রতিবাদে ২৬ নভেম্বর থেকে দিল্লির তিন উপকন্ঠ সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুরে আন্দোলন জারি রাখেন কৃষকরা। ১৯ নভেম্বর তিন্ন আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সাংবিধানিক রীতি মেনি আইন প্রত্যাহার করা বলে জানিয়েছেন তিনি।


চলবে আন্দোলনের কর্মসুচি, বিভিন্ন পর্যায়ে আন্দোলন চালানোর পরিকল্পনা কৃষকদের

কিন্তু এমএসপির সুনিশ্চিতকরণ সহ একাধিক দাবী নিয়ে আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা। তাঁদের দাবী না মানা অবধি বিভিন্ন পর্যায়ে আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। তবে বদলাতে পারে আন্দোলনে পর্যায়।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



