মণিরত্নমের সঙ্গে এক ফ্রেমে প্রসেনজিৎ, দক্ষিণী পরিচালকের সাথে তাহলে কি নতুন ছবি? জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুম্বইয়ে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। এবার পরিচালক মণিরত্নমের সঙ্গে দেখা গেল বাংলার ‘মিস্টার ইন্ডাস্ট্রি’কে। তাতেই আশায় বুক বাঁধছেন অনুরাগীরা। যদি দক্ষিণী পরিচালকের সিনেমায় বাংলার সুপারস্টারকে দেখা যায়, তাহলে তো সোনায় সোহাগা।

আরও পড়ুনঃ বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ স্বস্তিকার, পাত্র কে?

ছবি পোস্ট করে প্রসেনজিৎ লেখেন, ‘মণিরত্নম স্যারের সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের। মৌনা রগম থেকে আপনার ফিল্ম দেখছি আর এবার পন্নিয়িন সেলভান-২ও দেখলাম। আপনি অনুপ্রেরণা’।

ছবির প্রিমিয়ারে অদিতি রাও হায়দারির সঙ্গেও দেখা হয়েছে তাঁর। ইনস্টাগ্রামে জুবিলি কো-স্টারকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা। আর এই ছবি ঘিরে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কী মণিরত্নমের পরিচালনায় দেখা যাবে প্রসেনজিতকে?

6 2
মণিরত্নমের সঙ্গে এক ফ্রেমে প্রসেনজিৎ, দক্ষিণী পরিচালকের সাথে তাহলে কি নতুন ছবি? জল্পনা তুঙ্গে

মণিরত্নমের সঙ্গে এক ফ্রেমে প্রসেনজিৎ, দক্ষিণী পরিচালকের সাথে তাহলে কি নতুন ছবি? জল্পনা তুঙ্গে

4 2

অভিনেতার সেই পোস্টের নীচেই এক অনুরাগী লিখেছেন, ‘একবার ভাবুন! মণিরত্নম স্যারের পরিচালনায় অভিনেতা টলিউড সুপারস্টার বুম্বাদা। অসাধারাণ বিষয়। প্রসঙ্গত, সদ্য মুক্তি পাওয়া ‘পোনিয়িন সেলভান ২’ বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছে। ইতিমধ্যেই ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।

5 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন