Swastika Mukherjee: বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ স্বস্তিকার, পাত্র কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বস্তিকা মুখোপাধ্যায় যাকে এককথায় টলিউডের ডিভা বলা যায়। তবে শুধু টলিউড বললে ভুল হবে তার জনপ্রিয়তা এখন টলিউড ছাপিয়ে বলিউডে পাড়ি দিয়েছে। বলিউডেও সিনেমা করছেন এখন তিনি। সৌন্দর্যে শুধু নয় তার অভিনয় গুন টেক্কা দেবে হাজার হাজার তাবর অভিনেতা, অভিনেত্রীদের। কিন্তু এখন সবচেয়ে বড় খবর হচ্ছে তিনি বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন।

আরও পড়ুনঃ ডিভোর্স ব্যর্থতা নয়! বিয়ের ফোটো পা দিয়ে মারিয়ে বিবাহ বিচ্ছেদ উৎযাপন

স্বস্তিকা মুখোপাধ্যায়ের সামাজিক মাধ্যমে অনুরাগীর সংখ্যাও কম নয়। লক্ষ লক্ষ অনুরাগী রয়েছে তার সামাজিক মাধ্যমে। এই সুন্দরী অভিনেত্রীর জীবনেও ছিল একাধিক প্রেম। যা তিনি কক্ষনো অস্বীকার করেননি। অথবা লুকিয়ে রাখেন নি। তার জীবনের সব কিছু নিয়েই তিনি খুব খোলামেলা।

বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ স্বস্তিকার, কিন্তু পাত্র নিখোঁজ

তবে তার বহু বার প্রেম ভেঙ্গেছে। স্বস্তিকার খুব অল্প বয়েসে বিয়ে হয়েছিল। যদিও তার সঙ্গে অভিনেত্রীর বহু বছর আগে বিচ্ছেদ হয়ে গেছে। তার প্রাক্তন স্বামীর নাম ছিল প্রমিত সেন। বিখ্যাত সঙ্গীত শিল্পী সাগর সেনের একমাত্র ছেলে ছিলেন তিনি। স্বস্তিকা এবং প্রমিতের একটি মেয়েও রয়েছে। তার মেয়ে অহ্নেশ্বা অবশ্য মায়ের সাথেই থাকেন।

বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ স্বস্তিকার, কিন্তু পাত্র নিখোঁজ

বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ স্বস্তিকার, কিন্তু পাত্র নিখোঁজ
বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ স্বস্তিকার, কিন্তু পাত্র নিখোঁজ

তবে কিছুক্ষণ আগেই অভিনেত্রী কোনে সাজে তার সামাজিক মাধ্যম থেকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে পুরো নব বধুর সাজে, মাথা ভর্তি লাল সিঁদুর, পরনে লাল বেনারসি, কপালে চন্দন, মাথায় ফুলের মালা। সব মিলিয়ে একে বাড়ে পারফেক্ট বাঙালী বধুর সাজে ধরা দিয়েছেন তিনি। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন “বিয়ের প্রস্তুতির জন্য ফুল মার্কস। কিন্তু বর কোথায়?” অনেক অনুরাগী রা আবার মজা করে লিখেছেন আপনি একাই একশো দিদি, বর লাগবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন