Viral Video: ডিভোর্স ব্যর্থতা নয়! বিয়ের ফোটো পা দিয়ে মারিয়ে বিবাহ বিচ্ছেদ উৎযাপন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিবাহ বিচ্ছেদ এই শব্দটি শুনলেই মানুষ আটকে ওঠে। আমাদের সমাজের বহু সংখ্যক মানুষ এখনও ডিভোর্স কে ভালো চোখে বা স্বাভাবিক ভাবে দেখতে পারে না। সমাজের কাছে বিচ্ছেদ মানেই হল ব্যর্থতা। তবে সেটি যে একেবারেই সত্য কথা নয় টা আবার সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এক মহিলা।

আরও পড়ুনঃ কোথায় গেল সেই গ্ল্যামার! আক্ষেপে মরে যেতে চান বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত অঞ্জু?

বিবাহ বিচ্ছেদকে যে সমাজ শুধু স্বাভাবিক চোখে দেখে না তাই নয় এর ফলে বর এবং বউ এর দিকেও খারাপ ধারণা পোষণ করেন। তাঁদের চরিত্রের দিকে আঙুল তুলতেও পিছপা হয়না। সমাজের ধারণা মানুষ খারাপ হলেই তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়।

ডিভোর্স ব্যর্থতা নয়! বিশেষ বার্তা শালিনীর 
ডিভোর্স ব্যর্থতা নয়! বিশেষ বার্তা শালিনীর 

সম্প্রতি কয়েকটি ছবি খুব ভাইরাল হয়। ছবিটিতে শালিনী নামে এক মহিলাকে দেখতে পাওয়া গেছে। লাল টকটকে রঙ্গের একটি গ্রাউন পরে ধরা দিয়েছেন তিনি। ছবিটিতে দেখা যাচ্ছে কখনও হাসছেন তিনি, কখনও তার চোখ ছলছল। কখনও তার চোখ দিয়ে জল পড়ছে। কখনও আবার ডিভোর্স লেখা নিয়ে ছবিতে পোজ দিয়েছেন। আবার কখনও বিয়ের কখনও বিয়ের ছবি ছিঁড়ে ফেলতে দেখা যাচ্ছে তাঁকে। আবার কখন সেই ফটো পা দিয়ে মারিয়ে ফেলছেন।

ডিভোর্স ব্যর্থতা নয়! বিশেষ বার্তা শালিনীর 

ডিভোর্স ব্যর্থতা নয়! বিশেষ বার্তা শালিনীর 
ডিভোর্স ব্যর্থতা নয়! বিশেষ বার্তা শালিনীর 

তার সদ্য ডিভোর্স হয়েছে। তাই সে সেটি উৎযাপন করার সাথে সাথে সমাজকে এক বিশেষ বার্তা দিছেন। সেই ছবি তার সামাজিক মাধ্যমে শেয়ার করার পাশাপাশি তিনি ছবির ক্যাপশনে লিখেছেন “যা স্বরহীন তাঁদের জন্য ডিভোর্সী মহিলার বার্তা। আনন্দ না থাকলে বিয়ের সম্পর্কে থাকার কোনও মানে নেই। নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। ডিভোর্স কোনও ব্যর্থতা নয়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর