Anju Ghosh: কোথায় গেল সেই গ্ল্যামার! আক্ষেপে মরে যেতে চান বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত অঞ্জু?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেদের মেয়ে জ্যোৎস্না একটা সময় এই দেশ বা বাংলাদেশ দুই জায়গাতেই যথেষ্ট প্রভাব ফেলেছে। এই ধারাবাহিক এর গান এখনও অনেকের মুখে মুখে ঘোরে। আর এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ। এর পরই রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান তিনি। কিন্তু সম্প্রতি তিনি মরতে চান এমনটাই শোনা গেছে তার মুখ থেকে।

আরও পড়ুনঃ ফের হিট জুটি রচনা-প্রসেনজিৎ একসঙ্গে! কোন সিনেমা আসতে চলেছে কি?

কিন্ত বেদের মেয়ে জ্যোৎস্নার মতো এতো জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেও কেন হারিয়ে গেলেন অভিনেত্রী। তিনি এক সময় তার ব্যাক্তিগত এক কারণে সিনেমা জগত থেকে সরে গেছিলেন। এরপর এখন যদিও তিনি সিনেমা জগতে ফিরেছেন কিন্তু এখনও আক্ষেপের সুর শোনা যায় তার মুখ থেকে।

এখনও আক্ষেপের সুর শোনা যায় তার মুখ থেকে

তিনি জানান যে ‘আমার ভীষণ কষ্ট, এখন হয় আমায় মনে যেতে হবে, নয়তো অভিনয়ে ফিরতে হবে। আমি তো এখন ধিন-ধিন করে নাচতে পারব না। এখন আমায় যে চরিত্র মানায়, আমি তেমন চরিত্রেই অভিনয় করব। নায়কও তো নেই। আজও অনেক কিছু মনে পড়ে যায়। কত স্টেজ শো করেছি আমি। তবে আমি যখন এলাম, তখনই সবটা শেষ। ভেবেছিলাম বাংলাদেশে সবাই আছে। ভেবেছিলাম সাংঘাতিক একটা উত্থান হবে…।’

কোথায় গেল সেই গ্ল্যামার! এখনও আক্ষেপের সুর শোনা যায় তার মুখ থেকে

এখনও আক্ষেপের সুর শোনা যায় তার মুখ থেকে

৯০ দশকের সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না জনপ্রিয়তা পাওয়ার পর সেই সিনেমাতে অভিনয় করা একাধিক অভিনেতা অভিনেত্রীর জীবনের সমিকরন পালটে গেছিলো। সেই সময় দুই বাংলায় দাপিয়েছে বেরিয়েছিল বেদের মেয়ে জ্যোৎস্না। শুধু বেদের মেয়ে জ্যোৎস্না নয় এর পরেও কিছু বছর একাধিক সিনেমা করেছিলেন তিনি। সেগুলো এই সিনেমার মতো এততা প্রভাব না ফেললেও বাংলাদেশে দারুণ জনপ্রিয় হয়েছিল। এখন অবশ্য অভিনেত্রী অভিনয় করতে চান কিন্তু পছন্দ মতো চরিত্র পাচ্ছেনা তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর