Rachana-Prosenjit: ফের হিট জুটি রচনা-প্রসেনজিৎ একসঙ্গে! কোনো সিনেমা আসতে চলেছে কি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রচনা-প্রসেনজিৎ একসময় ৯০ দশকে দাপিয়ে অভিনয় করেছের এই জুটি। একের পর এক হিট হিট মুভি উপহার দিয়েছেন আমাদের। তবে বহু বছর হয়ে গেছে তাঁদের কে আর একসঙ্গে অভিনয় করতে দেখতে পাওয়া যায় না। এমনকি বহু বছর ধরে তাঁদেরকে কোন শো বা অনুষ্ঠানেও দেখা যায়নি। দর্শকরা মুখিয়েও থাকে তাঁদের একসঙ্গে দেখার জন্য। তবে আবার একপ্রকার রচনার জন্যই এই স্বপ্ন সত্যি হল।

আরও পড়ুনঃ দুবছর ধরে দেহ ফ্রিজে সংরক্ষন! পেনশনের টাকায় চলত সঙ্গীর দেদার কেনাকাটা

অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহলেরে শেষ থাকে না। তাঁরা কি করছে, কি খাচ্ছে, কি পড়ছে, বা এক অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে অন্য অভিনেতা বা অভিনেত্রীর সম্পর্ক কেমন তা জানার জন্য দর্শক মুখিয়ে থাকে। ৯০ দশকের হিট জুটি ছিল রচনা-প্রসেনজিৎের জুটি। তাঁদের রসায়ন খুব পছন্দ ছিল দর্শকদের।

Rachna-Prosenjit: এবার ছোটপর্দায় ফিরছেন রচনা-প্রসেনজিৎ জুটি

একসঙ্গে প্রায় ৪০ তা মুভি করেছেন তাঁরা। তাই দর্শকরা চাইত পর্দার মতো বাস্তবেও যাতে তাঁরা একসঙ্গে থাকে। শুধু দর্শক বললে ভুল হবে অভিনেত্রী রচনাও তাই চাইতেন। সেই কথা এক সাক্ষাৎকারে জানান তিনি।

ফের হিট জুটি রচনা-প্রসেনজিৎ একসঙ্গে! একসঙ্গে প্রায় ৪০ তা মুভি করেছেন তাঁরা

Rachana-Prosenjit: আবারও একসঙ্গে রচনা-প্রসেনজিৎ, জুটিকে দেখে মুগ্ধ নেটপাড়া

তিনি বলেও ” আমাদের সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বেই আটকে রয়েছে, আমরা এক সাথে ৪০ টা মুভি করেছি, একের পর এক মুভি হিট হয়েছে আমাদের। কিন্তু বুম্বাদা কখনও আমার প্রেমে পড়েনি। আমি প্রশ্ন করতে চাই কেন আমার মতো সুন্দরী মেয়ের এত কাছে থেকেও সে কেন আমার প্রেমে পড়ল না।”
তবে এবার এত বছর পর আবার একসঙ্গে তাঁদের দেখা গেল। তবে কোন সিনেমা করছেন না তাঁরা রচনা বন্দ্যোপাধ্যায় তার নিজের পোশাকের ব্যান্ডের ফোটোশুটের জন্য প্রসেনজিত এর সঙ্গে একসঙ্গে জুটি বেধেছেন যা দেখে মুগ্ধ নেটপাড়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত