SSC-র নতুন তালিকা নিয়েও সমস্যা! তাহলে কি ফের মামলা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ SSC-র নতুন তালিকা নিয়েও সমস্যা! প্রাপ্ত নম্বর সহ উচ্চ প্রাথমিক নিয়োগের নয়া ইন্টারভিউ তালিকা প্রকাশ করলো কমিশনের। চলতি মাসের ২ তারিখে হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করেন সদ্য প্রকাশিত ইন্টারভিউ লিস্ট। স্কুল সার্ভিস কমিশন কে নির্দেশ দেন ৭ দিন অর্থাৎ ৯ জুলাই এর মধ্যেই নতুন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে।

আরও পড়ুনঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে যুক্ত বিধায়ক থেকে IAS-IPS, বিস্ফোরক দাবি শুভেন্দু-র।

পাশাপাশি তিনি নির্দেশ দেন নতুন লিস্টে নামের সাথে রাখতে হবে প্রাপ নাম্বারও।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মত গতকাল নোটিশ জারি করে স্কুল সার্ভিস কমিশ জানায়, উচ্চ-প্রাথমিকের নাম্বার সহ লিস্ট প্রকাশিত হবে আজ দুপুর ১২টায়। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে নতুন ইন্টারভিউ লিস্ট। এর আগে স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের একাংশ।

সেই মামলায় গত ১১ই ডিসেম্বর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। পরে যুদ্ধকালীন পরিস্থিতিতে মাঠে নামে স্কুল সার্ভিস কমিশন। এবং আজ সেই তালিকা নতুন ভাবে প্রকাশ করা হয়। কিন্তু SSC-র নতুন তালিকা নিয়েও সমস্যা হল, উঠল অভিযোগ।  আর এই অভিযোগের ফলেই এসএসসি অফিসের সামনে চাকরিপ্রার্থীদের ভিড়।

SSC-র নতুন তালিকা নিয়েও সমস্যা!

অভিযোগগুলি ঠিক কি? অভিযোগ হলো নতুন যে তালিকা প্রকাশ করেছে কমিশন সেখানে দেখা যাচ্ছে অনেকের নম্বর ঠিক থাকলেও তাদেরকে রিজেক্ট লিস্টে ফেলা হয়েছে। আর এই রিজেক্ট লিস্টে ফেলার কারণ হিসেবে দেখানো হয়েছে তাদের কারো মাধ্যমিকের সার্টিফিকেট কারো বা উচ্চ মাধ্যমিকের এডমিট বা অন্য কোন ডকুমেন্টস সঠিকভাবে আপলোড হয়নি।

SSC-র নতুন তালিকা নিয়েও সমস্যা! তাহলে কি ফের মামলা?
SSC-র নতুন তালিকা নিয়েও সমস্যা! তাহলে কি ফের মামলা?

তাই তাদেরকে বাতিলের খাতায় ফেলা হয়েছে। কিন্তু চাকরিপ্রার্থীদের অভিযোগ কমিশন লিখিতভাবে জানিয়েছিল যদি কারো এই রকম সমস্যা হয়ে থাকে তবে সেই চাকরিপ্রার্থীকে তারা ই-মেইল করে জানাবেন তার কি কি ডকুমেন্টস আপলোড হয়নি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চাকরি প্রার্থীরা কমিশনের পক্ষ থেকে সেরকম কোন ই-মেইল পাননি।

সেই কারণেই লিস্ট বেরোনোর সাথে সাথে অনেক চাকরিপ্রার্থী এসএসসি ভবনের সামনে আন্দোলনে উপস্থিত হয়েছেন। তবে কি এই নতুন তালিকা নিয়ে ফের আদালতের পথে যাবে চাকরিপ্রার্থীরা? বা নতুন তালিকা নিয়ে কমিশনই বা কি উত্তর দেবে? বলবে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন