নজরবন্দি ব্যুরোঃ করোনার সংক্রমন বাড়তেই মানুষজন তাদের জীবিকা থেকে শুরু করে নিজেদের প্রিয়জন অনেক কিছুই হারিয়েছেন, ব্যবসায়ীদের ক্ষতি হয়াছে অনেক। তাই করোনার সংক্রমন যখন আস্তে আস্তে কমছে তখন স্বর্ন ব্যবসায়ীরা এক্তু আসার আল দেখেছিল। করোনার সংক্রমন কমলে মানুষজন ধীরে ধীরে সোনার গয়না ক্রয় করবে এমনটাই ধারনা ছিল স্বর্নশিল্পিদের।
আরও পড়ুনঃ ম্যাথু ওয়েড ঝড়ে উড়ে গেল পাকিস্তান, স্বপ্নের দৌড় শেষ বাবরদের। #AUSvPAK #T20WorldCup
স্বর্নশিল্পিদের এই ভাবনাই জল ঢেলে কলকাতার বাজারে ১০ গ্রাম পাকা সোনার ( ২৪ ক্যারাট ) দাম বাড়ল ৯৫০ টাকা (জিএসটি ছাড়া) মাত্র একদিনেই । এক মাসের একটু বেশি সময়ে দাম বৃদ্ধির অঙ্ক ৩০০০ টাকারও বেশি । ফলে বৃহস্পতিবার তা জিএসটি যোগ করে ফের ৫১,০০০ টাকা ছাড়িয়েছে । এর ফলে গহনা সোনাও ( ২২ ক্যারাট ) দাম বাড়ল।
ফের বাড়ল দাম, সোনার গয়নার দাম বাড়া নিয়ে চিন্তাই পড়লেন ক্রেতা সহ বিক্রেতারাও

এ দিনই ১০ গ্রামের দাম জিএসটি – সহ ৪৯,০০০ টাকার কাছে পৌঁছোয় । বিয়ের জন্য যাঁদের গয়না কিনতে হবে , দাম দেখে মাথায় হাত তাঁদের। সাথে সম্যস্যাতে পড়লেন খুচরো বিক্রেতা সহ সাধারন মানুষজন। করোনাতে যাদের রুচিরচকার প্রায় বন্ধ তাঁরাও তাদের স্বল্প পুঁজি থেকে সোনার গয়না কেনার আসাই দিন গোনছিলেন , তাঁদেরও এবার মাথাই পড়ল হাত।



