পুজোর আগে কমতে পারে আলুর দাম, বাড়তি জোগান আশা দিচ্ছে ক্রেতাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগে কমতে পারে আলুর দাম, বাড়তি জোগান আশা দিচ্ছে ক্রেতাদের ।বছরে কয়েক মাস পেঁয়াজ এর দাম সাধারণ মানুষকে কাঁদালেও আলুর ঊর্ধ্বমুখী দাম যে এতটা প্রভাব ফেলবে তা ভাবা যাইনি। দীর্ঘদিন ধরেই আলুর দাম বেশ চড়া। সাধারণ মধ্যবিত্তের পক্ষে যা বেশ চাপের।কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার চেষ্টা করলেও এতদিন আলুর দাম বাগে আনতে পারেনি কেউই।তবে এবার পুজোর আগে আলুর দাম কমার আশা জাগাচ্ছে তার বাড়তি জোগান।

আরও পড়ুনঃপুজো শুরুর আগেই কল্পতরু মুখ্যমন্ত্রী, ১ লক্ষ হকারকে ২০০০ টাকা ভাতা দেওয়ার পাশাপাশি দিলেন রাজনৈতিক বার্তাও।

রাজ্যে এবার আলুর দাম পড়বে বলেই আশা করছে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই।প্রতিবেশী রাজ্যগুলিতে আলুর চাহিদা কম থাকায় আরও সুবিধা হয়েছে। সেই কারণে বাজারে আলুর জোগান বাড়তে পারে আর কমতে পারে আলুর দাম। পুজোর মুখে কিছুটা স্বস্তির বাঙালির হেঁশেলের জন্য। এখন বাজারেজ্যোতি আলুর দাম ৩২/ কেজি, চন্দ্রমুখী আলুর দাম ৩৫/কেজি। সেই দাম আরও কিছুটা কমতে পারে মনে করা হচ্ছে। তবে ট্রাক ধর্মঘটের জেরে বেড়েছে সবজির দাম। গত কয়েকদিনে আলুর দাম কমেছে।

ট্রাক ধর্মঘট উঠে গেলে আরেকটু দাম কমার সম্ভাবনা রয়েছে।প্রতিবেশী রাজ্যে আলুর চাহিদা কমেছে। কোল্ড স্টোর থেকে কৃষক ও মজুমদাররা আলু বের করছেন বেশি। বাজারে আলুর যােগান বেশি চাহিদা কম তাই দাম কমছে। পুজোর মুখে আলুতে স্বস্তি পেতে চলেছে বাঙালি। প্রাকৃতিক বিপর্যযু না হলে আলুর দাম আরও কমবে বলে মনে করছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও। মানিকতলা বাজারে জ্যোতি আলু ৩২, চন্দ্রমুখী ৩৫ থেকে ৩৮, নতুন আলু ৫০ টাকা কিলাে বিক্রি হচ্ছে।

ট্রাক ধর্মঘটের জেরে কিছু সবজির দাম বেড়েছে। বেশিরভাগ সবজি ৫০/৬০ টাকায়। ভিন রাজ্যের বাঁধাকপি না আসায় লােকাল বাঁধাকপির দাম ৫০ টাকা থেকে ৬০ টাকা হয়েছে। সপ্তাহ খানেক আগেও ৩০/৪০ টাকায় বিক্রি হয়েছে আলু। দাম বেড়েছে টমেটোর। ৫০ থেকে বেড়ে হয়েছে ৭০ টাকা। এমনিতেই পুজোর মরশুমে সব জিনিসের দাম থাকে আকাশছোঁয়া। ফল, ফুল থেকে সবজি, সব কিছুরই দাম বেড়ে যায়। শেষ কয়েকদিন যাবত করােনা অতিমারির জন্য চলেছে লকডাউন। এখনও ট্রেন চলছে না।

পুজোর আগে কমতে পারে আলুর দাম, বাড়তি জোগান আশা দিচ্ছে ক্রেতাদের ।সব মিলিয়ে সবজির বাজারে জোগানের ঘাটতি দেখতে পাওয়া স্বাভাবিক ছিল। কিন্তু সরকারের তৎপরতায় ততটাও খাবারের ঘাটতি দেখা যায়নি। কিন্তু দাম বেড়েছে চড়চড় করে। এবারে সেই দাম বেশ কিছুটা কমবে খবরে আসায় কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত।তবে দাম কমার আগে অব্দি সাধারণ মানুষ ভরসা করতে পারছহেনা।কারন এর আগে বহুবার মুখ্যমন্ত্রী দাম কমানোর কথা বললেও তা সম্ভব হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর