সুরাপ্রেমীদের জন্যে দারুন খবর। মদের দাম কমাচ্ছে রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুরাপ্রেমীদের জন্যে দারুন খবর। মদের দাম কমাচ্ছে রাজ্য সরকার। করোনা পরিস্থিতিতে রাজ্যের কোষাগারে টান পড়ায় রাজ্যে মদ বিক্রির ওপর আলাদা কর বসিয়েছে রাজ্য সরকার। গত ২৫ মার্চ প্রথম দফার লকডাউনের সময় থেকেই রাজ্যে বন্ধ হয়ে যায় মদের দোকান। আর যেহেতু রাজ্যের কোষাগার ভরতে মদ বিক্রির কর একটা অন্যতম মাধ্যম তাই ব্যাপক প্রভাব পড়ে রাজ্যের অর্থ ভাণ্ডারে। এরপর তৃতীয় দফার লকডাউনে কিছু ছাড় দেয় রাজ্য সরকার। যার মধ্যে ছিল মদ বিক্রিও। তবে তা ছিল শর্তসাপেক্ষে।

আরও পড়ুনঃ করোনা চিকিৎসা সরঞ্জাম কেনাতে কোটি টাকার কেলেঙ্কারি! উদবিঘ্ন মুখ্যমন্ত্রী।

তৃতীয় দফার লকডাউনে মদ দোকান খোলার পর সুরাপ্রেমীদের ব্যাপক ভিড়ে হারিয়ে যার শর্তাবলি। মদ বিক্রির হিড়িক দেখে মমতা সরকার সিদ্ধান্ত নেন মদ বিক্রির ওপর অতিরিক্ত কোভিড কর বসানোর। যেমন ভাবা তেমন কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৩০ শতাংশ অতিরিক্ত কর বসায় মদের ওপর। ফলে রাজস্ব আদায় হতে থাকে হুহু করে। যদিও পশ্চিমবঙ্গের থেকেও দ্বিগুনের বেশি কর চাপিয়েছিল অরবিন কেজরিওয়ালের দিল্লি সরকার। তাঁরা বসিয়েছিল ৭০ শতাংশ অতিরিক্ত কর।

নবান্ন সুত্রে খবর আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে এই অতিরিক্ত ৩০ শতাংশ কর তুলে নিতে চলেছে রাজ্য সরকার। সেপ্তেম্বর মাস থেকে আগের মত একই মূল্যে মদ কিনতে পারবেন গ্রাহক রা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত। সূত্রের খবর প্রথম দিকে ব্যাপকভাবে মদ বিক্রি হলেও অতিরিক্ত কর বসানোর ফলে মদ বিক্রি কমে যায়। ফলস্বরূপ অতিরিক্ত আয় তোঁ দূরের কথা সাধারণ আয়ও কমে যায় রাজ্য সরকারের। এমনিতেই রাজস্বের অনেকটাই নির্ভর করে মদ বিক্রির ওপর। কিন্তু বেশি কর আদায় করতে গিয়ে মদ বিক্রি তলানিতে ঠেকেছে।

তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যে মদের ওপর বসানো অতিরিক্ত ৩০ শতাংশ কোভিড কর তুলে নেবে। আবার আগের দামেই পাওয়া যাবে মদ। সুরাপ্রেমীদের জন্যে দারুন খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন