নজরবন্দি ব্যুরোঃ ভারতীয়দের দীপাবলি সহ নতুন বছরের শুভেচ্ছা জানালেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় সময় শনিবার রাতে তাঁরা টুইটারে পোস্ট করেন।


ভারতের বেশ কিছু জাতির আঞ্চলিক ক্যালেন্ডারের নববর্ষ হয় দীপাবলির দিনে। সেকারণেই বাইডেন এবং হ্যারিস নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন। টুইটার পোস্টে বাইডেন লিখেছেন, ‘কয়েক লক্ষ হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধরা আলোর উত্সব পালন করছে, আমার তরফে দিওয়ালির শুভেচ্ছা। আপনাদের নতুন বছর সমৃদ্ধি আর খুশিতে ভরে উঠুক, সাল মুবারক।’
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও টুইটার পোস্টে লিখেছেন, ‘হ্যপি দিওয়ালি এবং সাল মুবারক। ডগলাস এমহফ এবং আমি সারা বিশ্বের প্রত্যেককে যারা উত্সব পালন করছেন, তাঁদের নিরাপদ আর সমৃদ্ধশালী নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।’
ভারতীয়দের দীপাবলি সহ নতুন বছরের শুভেচ্ছা জানালেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বাইডেন, হ্যারিস।প্রসঙ্গত উল্লেখ্য,কমলা স্বাভাবিকভাবেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত।তাই আপামর ভারতবাসীর কাছে দীপাবলির মাহাত্ম্যও তাঁর অবগত।তাই আলোর উত্সবে ভারতীয়দের শুভেচ্ছা জানালেন।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



