নজরবন্দি ব্যুরোঃ এবার অন্তঃসত্ত্বা মহিলারাও নিতে পারবেন করোনা টিকা, দেশজুড়ে চলছে কোভিড টিকাকরণ কর্মসূচি। বিভিন্ন বয়সের মানুষদের আলাদা আলাদা করে ভাগ করে এই টিকাকরণ কর্মসূচি চলছে। এতদিন অন্তঃসত্ত্বা মহিলাদের করোনা টিকা দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী।
আরও পড়ুনঃ করোনাকালে বাড়ছে স্কুলছুট, হরিয়ানায় বাদ গেল সাড়ে ১২ লাখ পড়ুয়া
এর প্রধান কারণ ছিল মা এবং সন্তানের কোন ক্ষতি হতে পারে কিনা সে নিয়ে কোনও সঠিক প্রমাণ তাদের হাতে ছিল না। তাই সেই পরীক্ষা সম্পন্ন করার পর, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অফ ইউনিয়নের পরামর্শে এই সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।
নির্দেশিকায় বলা হয়েছে অন্যরা যেভাবে টিকা নেন অন্তঃসত্ত্বা মহিলারাও ঠিক সেইভাবেই টিকা নিতে পারবেন। তারা সরকারি বা বেসরকারি হাসপাতাল গিয়ে বা সরাসরি সরকারি টিকা কেন্দ্র থেকেও টিকা নিতে পারবেন।
এবার অন্তঃসত্ত্বা মহিলারাও নিতে পারবেন করোনা টিকা, সরকারী তথ্য বলছে এখন পর্যন্ত দেশে মোট টিকা করণ হয়েছে ৩৪ কোটি ৪৬ লক্ষের বেশি মানুষের।








