করোনাকালে বাড়ছে স্কুলছুট, হরিয়ানায় বাদ গেল সাড়ে ১২ লাখ পড়ুয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনাকালে বাড়ছে স্কুলছুট, হরিয়ানায় বাদ গেল সাড়ে ১২ লাখ পড়ুয়া। এই সময় লকডাউন পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে কাজ হারিয়েছে সাধারন মানুষ। ভাঙছে অর্থনীতি থেকে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো। এমন অবস্থায় হরিয়ানায় এক বেসরকারি স্কুল থেকে উধাও প্রায় সাড়ে ১২ লক্ষ শিক্ষার্থী। তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই পড়ুয়াদের।

আরও পড়ুনঃ খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট শিল্পের দলে ঢোকাচ্ছে কেন্দ্র, ট্যুইটে ঘোষণা মোদির

এই ঘটনা থেকে স্পষ্ট যে রাজ্যে শিক্ষার গ্রাফ নামছে। হরিয়ানার শিক্ষামন্ত্রী কানওয়ার পাল গুর্জর জানান যে বিষয়টি খতিয়ে দেখা হবে। লকডাউনের কারণে কাজ হারিয়েছে সাধারন মানুষ, অর্থনৈতিক অবস্থার অবনতির কারনেই বাড়ছে স্কুলছুট। তাই তালিকা থেকে বাদ পড়েছে সাড়ে ১২ লক্ষ পড়ুয়া। তারা এই সময় সরকারি বিদ্যালয় গুলিতে আদেও ভর্তি হল কিনা তা খতিয়ে দেখা হবে।

তবে জানা গিয়েছে। হরিয়ানায় সরকারি বিদ্যালয়ের সংখ্যা ১৮ হাজার এবং বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা ৮ হাজার ৯০০ টি। সব ক্ষেত্রেই পড়ুয়ার সংখ্যা কমছে । এই নিয়ে চিন্তিত রাজ্য শিক্ষামন্ত্রক।  শুধুমাত্র হরিয়ানা নয় গোটা দেশ জুড়ে চিত্র একই। দীর্ঘদিন স্কুল না খোলার ফলে বাড়ছে স্কুলছুট। লকডাউনে অনলাইন ক্লাস শুরু করা হয়।

করোনাকালে বাড়ছে স্কুলছুট, হরিয়ানায় বাদ গেল সাড়ে ১২ লাখ পড়ুয়া।  এদিকে গোটা দেশজুড়ে ইন্টারনেট পরিষেবার সাথে যুক্ত রয়েছে প্রায় ৭০ শতাংশের একটু বেশি মানুষ। এবং একাধিক স্থানে ইন্টারনেট পরিষেবাদাতারা নিরলস ভাবে চেষ্টা করেও পরিষেবা পৌঁছোতে পারে না। পাশাপাশি অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়ছে মানুষ, সেক্ষেত্রে ডেটা  রিচার্জ করার পরিস্থিতিও থাকে না। এ নিয়ে সরকার কি ভাবছে এখনো জানা যায় নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন