খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট শিল্পের দলে ঢোকাচ্ছে কেন্দ্র, ট্যুইটে ঘোষণা মোদির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট শিল্পের দলে ঢোকাচ্ছে কেন্দ্র, অন্যান্য শিল্পের মতো এবার থেকে ঋণও পাবেন কর্তারা। একথা ঘোষণা করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী। খুচরো ও পাইকারি ব্যাবসায়ীদের পাশে দাঁড়াতে ট্যুইট করে নরেন্দ্র মোদি জানিয়েছেন, “আমাদের সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট এসএসএমইর অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা তাদের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা পেতে সাহায্য করবে।”

আরও পড়ুনঃ ভরসা নেই রাজ্যপালে, নেই তুষারেও, রাষ্ট্রপতির কাছে জোড়া অপসারণের দাবি নিয়ে যাচ্ছে তৃণমূল

করোনা কালে ভাঙছে দেশের অর্থনৈতিক কাঠামো। সংক্রমণ,লকডাউন, কড়াকড়ি সব মিলিয়ে বহু জায়গায় বন্ধ রোজগার। গত এক বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে আয়ের সংস্থান। অনেক জায়গায় আয়ের থেকে ব্যায়ের ভাগ বাড়ছে দিনে দিনে। সব মিলিয়ে কেন্দ্রের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে দেশের খুচরো এবং পাইকারি ব্যাবসাকে ছোট শিল্পের তকমা দেওয়া হবে। সেক্ষেত্রে তাদের জন্য একাধিক ব্যবস্থার কথা বলা হয়েছে।

খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট শিল্পের দলে ঢোকাচ্ছে কেন্দ্র, এতদিন পর্যন্ত দেশের ক্ষুদ্র বা অতিক্ষুদ্র শিল্পগুলি যেভাবে কম সুদে ঋণ পেত, এবার থেকে সেই সুবিধা পাবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গুলি। সূত্রের খবর এ বার শুধুমাত্র এমএসএমই-র জন্যই বরাদ্দ করা হয়েছে ৫৯ মিনিটে ঋণ অনুমোদন, খুচরো ও পাইকারি ব্যবসাকে এমএসএমই এর অন্তর্ভুক্ত করার জন্য এবার থেকে ঋণ-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাবেন ব্যাবসায়ীরা। রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জারি করা নোটিস অনুযায়ী দেশের প্রায় আড়াই কোটি ব্যবসায়ী এই সুবিধা পাবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন