ভরসা নেই রাজ্যপালে, নেই তুষারেও, রাষ্ট্রপতির কাছে জোড়া অপসারণের দাবি নিয়ে যাচ্ছে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভরসা নেই রাজ্যপালে, আর এই ঘটনা নতুন নয় বাংলায়। শুরু থেকেই রাজ্যে রাজ্যপাল আর রাজ্য সরকারের সম্পর্ক খারাপ। প্রায় প্রত্যেক ঘটনায় দুই মেরুতে অবস্থান দু পক্ষের। ঘটনার আগে থেকে পরে একে অপরকে কটাক্ষ করেই থাকে। রাজ্যপাল প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শাসন ব্যবস্থার ওপর, অন্যদিকে শসাক দল একের পর এক তোপ দাগেন তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ বাংলার বাই-ইলেকশন, ৭ বিধানসভা কেন্দ্রের ভোট প্রস্তুতি শুরু করছে কমিশন

সম্পর্ক খারাপ ছিলোই, তবে গত কয়েক মাসে তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। বাংলায় ফের মমতা সরকার ফিরে আসার পর থেকেই রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছে জগদীপ ধনখড়। কখনো ট্যুইট করে তোপ দেহগেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কখনো বা নিজেই গিয়েছেন সরেজমিনে ঘুরে দেখতে। আর প্রতি ঘটনায় তীব্র বাদানুবাদ ঘটেছে দুই পক্ষের। এর আগেও রাজ্যপালের অপসারণ  চেয়ে সরব হয়েছে দল।

ভরসা নেই রাজ্যপালে, নেই তুষারেও, সলিসিটার জেনারেল এবং সিবিআইয়ের পেশাদার আইনজীবী তুষার মেহতা। নারদা মামলা সহ একাধিক হগেভগিওয়েট মামলা লড়ছেন তিনি। এবার তঁর অপসারণের দাবীও তুলেছে তৃণমূল। তুষার মেহতার সঙ্গে বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর যোগাযোগের বিষয়কেই এই মুহুর্তে হাতিয়ার করেছে শাসক দল। শুক্রবার তাঁর অপসারণের দাবী জানিয়ে চিঠি গিয়েছে প্রধানমন্ত্রীর কাছে। সূত্রের খবর এবার এক সঙ্গে জোড়া অপসারণের  দাবি নিয়ে রাস্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন