নজরবন্দি ব্যুরোঃ বাংলার বাই-ইলেকশন, এই বিষয় নিয়ে গত কমাসে জোর জল্পনা ছিল রাজ্যে। আদেও কি ৬ মাসের মধ্যে করোনা কালে ভোট করাবে কমিশন, যদি না হয় তবে তার ভবিষ্যত কী সেই নিয়েও চলছিল হিসেব কষা। অনেকেই মনে করছিলেন করোনার পিক সময়ে ৮ দফায় ভোট করালেও এই সময়ে ইছহাকৃত ভাবে উপনির্বাচন করাতে চাইছে না কমিশন।
আরও পড়ুনঃ দেড় দশকের দাম্পত্যের ইতি! বাকি দিন সন্তানের বাবা-মা হয়েই থেকে যাবেন আমির-কিরণ
এদিকে ভোটে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ মাসের মধ্যে তাঁকে জিতে আসতে হবে কোন না কোন কেন্দ্র থেকে। তাছাড়া আরও নিয়ম থাকলেও জয়ী বিধায়ক হয়েই কুর্শিতে থাকতে চান তিনি, তার জন্য তড়িঘড়ি নিজের ভবানীপুরের বিধায়ক পদ ছেড়ে বসে আছেন শোভনদেব। রাজ্য বারবার জানিয়েছে ভোট করাতে প্রস্তুত তারা।
শুধু সম্মতি আসেনি নির্বাচন কমিশনের কক্ষ থেকে। এদিকে ভবানীপুর ছাড়াও রাজ্যে আরও ৬ আসনে বিধানসভা উপনির্বাচন হবে। গোসাবা এবং খড়দহের হয়ীপ্রার্থীর অকাল মৃত্যু হয়েহে করোনা অবলে, ওই উই জায়গায় ভোট করাতে হবে। ভবানীপুর ছেড়ে কৃষিমন্ত্রী শোভনদেব লড়বেন সেখান থেকেই।বিজেপির দুই বিধায়ক নিশিথ জগন্নাথ ভোটের পরে বিধায়ক পদের থেকে সাংসদ পদের দিকে ঝুঁকেছেন, পুরানো আসনে ফিরে যাওয়ায় দুই কেন্দ্র গেরুয়া শিবিরের প্রার্থীকে ভোট দিলেও আপাতত বিধায়ক শূন্য হয়ে পড়ে রয়েছে।
অতএব ভোট হবে ওই দুই আসনেও। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোটের আগেই দুই প্রার্থীর মৃত্যুর কারণে এখনো ভোট হয়নি। সব মিলিয়ে বাকি এখনো ৭ আসন। রাজ্য সরকার এবং খোদ মুখ্যমন্ত্রী বারবার বলেহেন, এই মুহুর্তে রাজ্যে করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে। ক্মিশঞ্চাইলে এখনই করে নেওয়া যেতে পারে নির্বাচন। সঙ্গে এও জান্নো হয়েছিল নির্দিস্ট সময় এবং নিয়ম বেঁধে প্রয়ারার এক দিনেই ভ||োট করালেই হবে। প্রস্তুত রাজ্য।
বাংলার বাই-ইলেকশন, কদিন ধরেই জোর জল্পনা ছিল, করোনা কালে আদেউ উপনির্বাচন করাবে কিনা কমিশন সেই নিয়ে। তবে সেই জট কেটেছে আপাতত। ভবানীপুর সহ৭ আসনের উপনির্বাচন করাতে কমশন যে সদর্থক ভূমিকা নিচ্ছে তা বোঝা যাচ্ছে কাজেই। ইতিমধ্যে কলকাতায় রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে ইভিএম ও পোস্টাল ব্যালট পরীক্ষার কাজ শুরু হয়েছে । নির্বাচনে ব্যাবহগার করা ইভিএম গুলি ক্লিয়ার করা হচ্ছে দ্রুত ভাবে।কমিশনের তোড়জোড় দেখে ওয়াকিবহাল অহলের মত, শ্রীঘ্রই উপনির্বাওন সম্পন্নকরে ভোট ঝঞ্ঝাট চুকিয়ে দেবে কমিশন।



