নজরবন্দি ব্যুরোঃ দেড় দশকের দাম্পত্যের ইতি! এক দুই করে ১৫ বছরে বৈবাহিক জীবন। ছক ভাঙ্গা জীবন, চুটিয়ে কাজ, পারস্পারিক সম্মান, সন্তান পরিবার সব নিয়ে ১৫ বছর একে অপরের হাত ধরে পেরিয়ে এসেছেন ঝড়-ঝঞ্ঝা-আনন্দ। একে অপরকে উতরে দিয়েছেন বিপদের দিনে।
আরও পড়ুনঃ বহু টাকা নিয়েছেন শুভেন্দু, সুদীপ্ত সেনের চিঠি সামনে এনে গ্রেপ্তারির দাবী কুণালের


তবে এবার শেষ হচ্ছে সেই অধ্যায়ের। দাম্পত্য জীবনের ছেদ ঘটছে আমির-কিরণের। নিজেরাই আজ সেকথা জানিয়েছেন নেট মাধ্যমে। তাঁদের মতে গত ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তাঁরা। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে দিনে দিনে পরিণত হয়েছে সম্পর্ক। তাঁরা জনিয়েছেন, “এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।”
দেড় দশকের দাম্পত্যের ইতি! তবে দুম করেই এই সিদ্ধান্তে পৌঁছননি তাঁরা একথা সকলেই জানেন। দিনে দিনে সম্পর্ক পরিস্থিতি সব কিছুর ওপর বিচার করেই ১৫ বছরের সম্পর্কের সমীকরণ বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উভয়ে। কোন তিক্ততা নয়, ভেবে চিনতে নেওয়া এই বিচ্ছেদের সিদ্ধান্তের পরে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার কথাও জানিয়েছেন। তাঁদের স্পস্ট যুক্তি স্বামী স্ত্রী হসেবে না থাকলেও আজাদের বাবা মা হিসেবে থেকে যাবেন সারাজীবন।
তার দাওিত্ব পালন করবেন একসঙ্গেই। এছাড়া এক সঙ্গে ভবিষ্যতে কাজ করার ইঙ্গিত মিলেছে তারকা দম্পতির কাছে।তাঁদের যৌথ উদ্যোগের পানি ফাউন্ডেশনের কাজ চলবে আগের মতোই নলে জানিয়েছেন তাঁরা। শুধু একটা বিশেষ সম্পর্কের নাম থেকে নিজেদের ট্যাগ লাইন সরিয়ে নিয়েছেন, তবে বলছেন বাকি যেমন ছিল, বাকি সবকিছু তেমন থেকে যাবে। তাঁরা কাজ করে যাবেন নিজের মতো করে।









