বহু টাকা নিয়েছেন শুভেন্দু, সুদীপ্ত সেনের চিঠি সামনে এনে গ্রেপ্তারির দাবী কুণালের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বহু টাকা নিয়েছেন শুভেন্দু, সুদীপ্ত সেনের চিঠি সামনে এনে এবার রাজ্যের বিরোধী দলনেতার গ্রেপ্তারিতে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক সময়ের তৃণমূলের নেতা থেকে আজ বিজেপির সামনের সারির মুখ শুভেন্দু। সারদা কান্ডে তাঁর নাম জড়ানো নিয়ে এর আগেও বহু জলঘোলা হয়েছে, বিতর্ক হয়েছে নারদা কেলেঙ্কারি নিয়েও।

আরও পড়ুনঃ মানুষের মনের কথা পড়ে হাল ফেরাবে বামেরা, ঘর-ঘর থেকে উত্তর আনবে মুখবন্ধ খাম

এবার সারদা কান্ডে সুদীপ্ত সেনের লেখা চিঠি সামনে এনে শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবী তুললেন কুণাল ঘোষ। একটি চিঠি ট্যুইট করে তিনি লেখেন, সারদার মালিকের কথা অনুযায়ী তাঁর থেকে বিপুল টাকা নিয়েছেন শুভেন্দু এবং তাঁর সহযোগী রাখাল, সেই দিক থেকে ইডি এবং সিপিআই-এর উচিত রাখালকে জেরা করা, তদন্তের জন্য শুভেন্দুকে গ্রেপ্তার করা হোক।

Capture

বহু টাকা নিয়েছেন শুভেন্দু, সুদীপ্ত সেনের চিঠি সামনে এনে গ্রেপ্তারির দাবী কুণালের । দিন কয়েক ধরেই ঘরে বাইরে বেশবিপাকেই রয়েছেন বিরোধী দলনেতা। একদিকে নতুন দলের গোষ্ঠী কোন্দল, বারবার ছুটে যেতে হচ্ছে দিল্লিতে,অন্যদিকে তাঁর ঘনিশঠ রাখাল বেরার নাম উঠে এসেছে সেচ কান্ডে।

গ্রেপ্তার করা হয়েছে দিন কয়েক আগেই। গতকাল সলিসিটর তুষার মেহতার সঙ্গে তাঁর যোগাযোগ নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে রাজনীতির ময়দানে। সেবের মাঝেই ফের সূদীপ্ত সেনের লেখা চিঠি সামনে এনে তাঁর গ্রেপ্তারির দাবীতে নতুন করে চাপ সৃষ্টি হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত কুণাল ঘোষ জানিয়েছেন গত ডিসেম্বরে জেলে বসে মুখ্যমন্ত্রী  CBI এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে এই চিঠি লিখেছিলেন সারদা কর্ণধার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর